বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করলেন নবীগঞ্জের গ্রামবাসী

নবীগঞ্জে বৃষ্টির জন্য খোলা আকাশের নীচে জমির উপরে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করে উল্টো হাতে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেছেন গ্রামবাসী। শনিবার দুপুরে উপজেলার গুমগুমিয়া গ্রামে বৃষ্টির জন্য উক্ত নামাজ ও দোয়া অনুষ্টিত হয়। উল্লেখ্য, অনাবৃষ্টির কারণে দাবদাহে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। নদী খাল জলাশয়ে শুকিয়ে গেছে। মাঠে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। গাছ পালা উদ্ভিদ ও তৃণলতাজীর্ণ হয়ে যাচ্ছে। জীবজন্তু ও পশু পাখির কষ্টের সীমা নেই। এমন বিপর্যয় থেকে রেহাই পেতে আল্লাহর কাছে আশ্রয় চাইতে শনিবার দুপুরে দু’রাকাত নফল ইসতিসকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য হাত উল্টে আল্লাহর কাছে মোনাজাত করা হয়। গ্রামবাসীর উদ্যোগে উক্ত নামাজ পরিচালনা করেন পুরাতন জামে মসজিদের ইমাম মাওঃ জাবেদ আল হুসাইন এবং দোয়া পরিচালনা করেন গুমগুমিয়া দক্ষিন জামে মসজিদের ইমাম মাওঃ জমশেদ আলী আশিকী। এতে অংশ গ্রহন করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অধ্যাপক মুজতাহিদ আলী, শেখ লকুজ মিয়া, শেখ ছানু মিয়া, আমান উদ্দিন, খালিছ উদ্দিন, মাহমুদুর রহমান, রুপন অঅহমেদ, লিটন মিয়া ও নজরুল ইসলাম প্রমুখসহ গ্রামের মুরুব্বী, শিশু এবং নানা শ্রেণী পেশার বিপুল পরিম

বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করলেন নবীগঞ্জের গ্রামবাসী

নবীগঞ্জে বৃষ্টির জন্য খোলা আকাশের নীচে জমির উপরে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করে উল্টো হাতে আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেছেন গ্রামবাসী। শনিবার দুপুরে উপজেলার গুমগুমিয়া গ্রামে বৃষ্টির জন্য উক্ত নামাজ ও দোয়া অনুষ্টিত হয়। উল্লেখ্য, অনাবৃষ্টির কারণে দাবদাহে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। নদী খাল জলাশয়ে শুকিয়ে গেছে। মাঠে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে।

গাছ পালা উদ্ভিদ ও তৃণলতাজীর্ণ হয়ে যাচ্ছে। জীবজন্তু ও পশু পাখির কষ্টের সীমা নেই। এমন বিপর্যয় থেকে রেহাই পেতে আল্লাহর কাছে আশ্রয় চাইতে শনিবার দুপুরে দু’রাকাত নফল ইসতিসকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য হাত উল্টে আল্লাহর কাছে মোনাজাত করা হয়। গ্রামবাসীর উদ্যোগে উক্ত নামাজ পরিচালনা করেন পুরাতন জামে মসজিদের ইমাম মাওঃ জাবেদ আল হুসাইন এবং দোয়া পরিচালনা করেন গুমগুমিয়া দক্ষিন জামে মসজিদের ইমাম মাওঃ জমশেদ আলী আশিকী।

এতে অংশ গ্রহন করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অধ্যাপক মুজতাহিদ আলী, শেখ লকুজ মিয়া, শেখ ছানু মিয়া, আমান উদ্দিন, খালিছ উদ্দিন, মাহমুদুর রহমান, রুপন অঅহমেদ, লিটন মিয়া ও নজরুল ইসলাম প্রমুখসহ গ্রামের মুরুব্বী, শিশু এবং নানা শ্রেণী পেশার বিপুল পরিমান মানুষ অংশ গ্রহন করেছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow