বৃহস্পতিবার গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) রাত ১০টা থেকে ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ২১ ঘণ্টা গ্যাসের তীব্র স্বল্পচাপ থাকবে। এসময়ে শীতলক্ষ্যা নদী অতিক্রমণসহ আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজ চলবে। এ সময়ে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশের সমগ্র নারায়ণগঞ্জ এলাকা, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা ও শ্যামপুর (বিসিক) এলাকার সব শ্রেণির গ্রাহক গ্যাসের স্বল্পচাপ সমস্যার মুখে পড়বেন। পাশাপাশি আশপাশের আরও কিছু এলাকাতেও গ্যাস সরবরাহ আংশিকভাবে বিঘ্নিত হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow