বৃহস্পতিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীর কয়েকটি এলাকায় জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ হাতে নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। এ কারণে বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২০ মে) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহায় গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার উদ্দেশ্যে ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উন্নয়নকাজের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাপাশিয়া ফিডারের আওতাধীন বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। বিদ্যুৎহীন থাকার সম্ভাব্য এলাকাগুলোর মধ্যে রয়েছে— কাপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া এবং ভাংড়া এলাকা। জরুরি এই কাজের স্বার্থে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে দুর্ভোগ হবে, তার জন্য নেসকো রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তরের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রক
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীর কয়েকটি এলাকায় জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ হাতে নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
এ কারণে বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (২০ মে) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহায় গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার উদ্দেশ্যে ৩৩ কেভি ও ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের ডালপালা কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উন্নয়নকাজের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাপাশিয়া ফিডারের আওতাধীন বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিদ্যুৎহীন থাকার সম্ভাব্য এলাকাগুলোর মধ্যে রয়েছে— কাপাশিয়া বাজার, ফকিরপাড়া, ভাংড়া পশ্চিমপাড়া এবং ভাংড়া এলাকা।
জরুরি এই কাজের স্বার্থে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে দুর্ভোগ হবে, তার জন্য নেসকো রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তরের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের পর দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ সচল করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
What's Your Reaction?