বৃহস্পতিবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গোপালগঞ্জের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (৬ আগস্ট) টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে গোপালগঞ্জ পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।  বুধবার (৫ আগস্ট)  ওজোপাডিকোর গোপালগঞ্জ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বন্ধের এই বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটা হবে। ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে এ কার্যক্রম পরিচালনা করা হবে। ফলে গোপালগঞ্জ পৌরসভা এলাকার ওজোপাডিকো দপ্তরের আওতায় কয়েকটি এলাকায় সকাল ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হলো পাওয়া হাউস বাউন্ডারি সংলগ্ন ১০তলা বন্ধন ভবন, আরামবাগ, শাহিন স্কুল, আমেনা স্কুল রোড, রেশমা ইন্টা: স্কুল, লায়েকের মোড়, নীচুপাড়া, ইতালি মোড়, গুল্লি বাড়ি মোড়, লোহার ব্রিজ, মানিক সড়ক, চেচানিয়াকান্দি এলাকা। তবে কাজ শেষ হওয়া সাপেক্ষে বিদ্যুৎ সরবরাহ নির্ধারিত সময়ের আগে বা পরে চালু হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গোপালগঞ্জের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (৬ আগস্ট) টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে গোপালগঞ্জ পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। 

বুধবার (৫ আগস্ট)  ওজোপাডিকোর গোপালগঞ্জ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বন্ধের এই বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটা হবে। ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে এ কার্যক্রম পরিচালনা করা হবে। ফলে গোপালগঞ্জ পৌরসভা এলাকার ওজোপাডিকো দপ্তরের আওতায় কয়েকটি এলাকায় সকাল ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো পাওয়া হাউস বাউন্ডারি সংলগ্ন ১০তলা বন্ধন ভবন, আরামবাগ, শাহিন স্কুল, আমেনা স্কুল রোড, রেশমা ইন্টা: স্কুল, লায়েকের মোড়, নীচুপাড়া, ইতালি মোড়, গুল্লি বাড়ি মোড়, লোহার ব্রিজ, মানিক সড়ক, চেচানিয়াকান্দি এলাকা।

তবে কাজ শেষ হওয়া সাপেক্ষে বিদ্যুৎ সরবরাহ নির্ধারিত সময়ের আগে বা পরে চালু হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow