বেরিয়ে এলো যুবদল নেতা রাকিব হত্যার রহস্য
রংপুরে মাদক ব্যবসার বিরোধ নিয়ে প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান দুই আসামি মাদক কারবারি মমিন ও তার স্ত্রী সুইটি বেগমকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামে আত্মগোপনে এক আত্মীয়ের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রংপুরে র্যাব-১৩ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম এ তথ্য জানান। মহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার আগের দিন আসামি মমিনের স্ত্রী সুইটি বেগম তার কন্যাকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে ভিকটিম রাকিবের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। পরে তিনি মোবাইল ফোনে বিষয়টি তার স্বামী মমিনকে জানিয়ে উত্তেজিত করেন। পরদিন ভিকটিম রাকিবকে দেখতে পেয়ে মমিন বাড়ি থেকে ছুরি এনে আঘাত করলে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর দাসপাড়া মোড়ে রাকিব হাসান (২৩) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। নিহত রাকিব কামাল কাছনা এলাকার এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি মহানগর যুবদলের ২৪ নং ওয়ার
রংপুরে মাদক ব্যবসার বিরোধ নিয়ে প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান দুই আসামি মাদক কারবারি মমিন ও তার স্ত্রী সুইটি বেগমকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামে আত্মগোপনে এক আত্মীয়ের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রংপুরে র্যাব-১৩ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম এ তথ্য জানান।
মহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার আগের দিন আসামি মমিনের স্ত্রী সুইটি বেগম তার কন্যাকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে ভিকটিম রাকিবের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। পরে তিনি মোবাইল ফোনে বিষয়টি তার স্বামী মমিনকে জানিয়ে উত্তেজিত করেন। পরদিন ভিকটিম রাকিবকে দেখতে পেয়ে মমিন বাড়ি থেকে ছুরি এনে আঘাত করলে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।
এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর দাসপাড়া মোড়ে রাকিব হাসান (২৩) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। নিহত রাকিব কামাল কাছনা এলাকার এলাকার আব্দুস সামাদের ছেলে। তিনি মহানগর যুবদলের ২৪ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও বর্তমান প্রস্তাবিত কমিটির সহসাংগঠনিক সম্পাদক।
এ ঘটনায় ওই দিন রাতেই নিহতের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে মাদক কারবারি মমিন ও হত্যায় প্ররোচনাকারী তার স্ত্রী সুইটি বেগমসহ সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়।
What's Your Reaction?