বেরোবিতে ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ঢাবি ছাত্র, অতঃপর...

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে অন্তরঙ্গ অবস্থায় দুজনকে ধরে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। শনিবার (২৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেরোবি ক্যাম্পাসে ওই যুগলকে অন্তরঙ্গ অবস্থায় ধরে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।  এ সময় উপস্থিত কিছু শিক্ষার্থী তাদের বিয়ে দেওয়ার দাবি জানান। তবে পরে উভয়ের পরিবারের সঙ্গে কথা বলে থানায় মুচলেকা নিয়ে তাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের প্রধানের তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়। তাদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী (পুরুষ) এবং অপরজন বেরোবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের শিক্ষার্থী (নারী)। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো ধরনের অনৈতিক কাজ সহ্য করা হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ক্যাম্পাসে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন নজরদারি বাড়াবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow