বেরোবিতে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের কর্মবিরতি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মরত কর্মকর্তাদের দীর্ঘদিন ধরে পদোন্নতি/আপগ্রেডেশন বৈষম্য, প্রহসন ও হয়রানির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়ে কর্মবিরতির ডাক দিয়েছে। বৃহস্পতিবার ( ২১ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান করে কর্মবিরতি পালন করে। এ সময় অবস্থানকারী কর্মকর্তা সহকারী রেজিস্ট্রার সিরাজুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে আপগ্রেডেশন বোর্ডের আশ্বাস পেলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। উপাচার্যের কথায় বিশ্বাস রেখে অপেক্ষা করেছি, কিন্তু বারবার সময় দিয়েও বোর্ড সম্পন্ন করা হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত সমাধানের চেষ্টা করেও কোনো অগ্রগতি না হওয়ায় আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছি। বৈষম্যর কথা উল্লেখ করে অন্যন্যারা বলেন, ইতিপূর্বে আমাদের কাউকে কাউকে বঞ্চিত করে একই নীতিমালা দিয়ে সপ্তম গ্রেড থেকে পঞ্চম গ্রেডে ডেপুটি রেজিস্টর বা সমস্কেল আপগ্রেশন দেওয়া হয়েছে। যারা আমাদের সবারই সমগ্রেডদের চাকরিতে তারা আমাদের অনেকের চেয়ে চাকরিতে যোগদানের তারিখ থেকে জুনিয়র। আজিজুর রহমান/এনএইচআর/এএসএম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মরত কর্মকর্তাদের দীর্ঘদিন ধরে পদোন্নতি/আপগ্রেডেশন বৈষম্য, প্রহসন ও হয়রানির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়ে কর্মবিরতির ডাক দিয়েছে।
বৃহস্পতিবার ( ২১ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান করে কর্মবিরতি পালন করে।
এ সময় অবস্থানকারী কর্মকর্তা সহকারী রেজিস্ট্রার সিরাজুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে আপগ্রেডেশন বোর্ডের আশ্বাস পেলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। উপাচার্যের কথায় বিশ্বাস রেখে অপেক্ষা করেছি, কিন্তু বারবার সময় দিয়েও বোর্ড সম্পন্ন করা হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত সমাধানের চেষ্টা করেও কোনো অগ্রগতি না হওয়ায় আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছি।
বৈষম্যর কথা উল্লেখ করে অন্যন্যারা বলেন, ইতিপূর্বে আমাদের কাউকে কাউকে বঞ্চিত করে একই নীতিমালা দিয়ে সপ্তম গ্রেড থেকে পঞ্চম গ্রেডে ডেপুটি রেজিস্টর বা সমস্কেল আপগ্রেশন দেওয়া হয়েছে। যারা আমাদের সবারই সমগ্রেডদের চাকরিতে তারা আমাদের অনেকের চেয়ে চাকরিতে যোগদানের তারিখ থেকে জুনিয়র।
আজিজুর রহমান/এনএইচআর/এএসএম
What's Your Reaction?