বেলকুচিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার ও পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ জুন) বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন মো. আমিরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন আফরিন জাহান ও মো. জহুরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সবুজায়ন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বেলকুচি উপজেলায় পরিবেশবান্ধব সচেতনতা বৃদ্ধি এবং একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলত

বেলকুচিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার ও পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩ জুন) বেলকুচি উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ করেন মো. আমিরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন আফরিন জাহান ও মো. জহুরুল ইসলাম।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তারা আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সবুজায়ন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বেলকুচি উপজেলায় পরিবেশবান্ধব সচেতনতা বৃদ্ধি এবং একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow