বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুখর হয়ে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণ। সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোট দিতে হাজির হচ্ছেন দেশের চলচ্চিত্র অঙ্গনের প্রবীণ ও নবীন তারকারা। এরই মধ্যে ভোট দিতে এফডিসিতে এসেছেন বরেণ্য অভিনেত্রী আনোয়ারা বেগম, কিংবদন্তি নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ, অভিনেতা আবুল হায়াত ও চিত্রনায়ক রুবেল। তাদের উপস্থিতিতে নির্বাচনস্থলে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। অন্যদিকে নতুন প্রজন্মের শিল্পীরাও একে একে ভোটকেন্দ্রে আসছেন। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিসহ তরুণ প্রজন্মের অনেক শিল্পীও তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দিতে এসে সহশিল্পীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আড্ডায়ও মেতে উঠতে দেখা যায় অনেককে। শিল্পীদের পদচারণায় এফডিসি এখন জমজমাট। নির্বাচনের আমেজে সরগরম পুরো প্রাঙ্গণ। প্রিয় শিল্পীদের একনজর দেখতে ভোটকেন্দ্রের আশপাশেও ভিড় করছেন অনেকে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে ঘিরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুখর হয়ে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণ। সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোট দিতে হাজির হচ্ছেন দেশের চলচ্চিত্র অঙ্গনের প্রবীণ ও নবীন তারকারা।
এরই মধ্যে ভোট দিতে এফডিসিতে এসেছেন বরেণ্য অভিনেত্রী আনোয়ারা বেগম, কিংবদন্তি নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ, অভিনেতা আবুল হায়াত ও চিত্রনায়ক রুবেল। তাদের উপস্থিতিতে নির্বাচনস্থলে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
অন্যদিকে নতুন প্রজন্মের শিল্পীরাও একে একে ভোটকেন্দ্রে আসছেন। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিসহ তরুণ প্রজন্মের অনেক শিল্পীও তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দিতে এসে সহশিল্পীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আড্ডায়ও মেতে উঠতে দেখা যায় অনেককে।
শিল্পীদের পদচারণায় এফডিসি এখন জমজমাট। নির্বাচনের আমেজে সরগরম পুরো প্রাঙ্গণ। প্রিয় শিল্পীদের একনজর দেখতে ভোটকেন্দ্রের আশপাশেও ভিড় করছেন অনেকে।
শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
What's Your Reaction?