বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বান্দরবানে বেড়েছে ভোটারের সংখ্যা

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বান্দরবানে ভোটারের উপস্থিতি বেড়েছে। বেলা ১২টা পর্যন্ত জেলায় মোট ৩৭ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুতালেব বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০নং বান্দরবান সংসদীয় আসনের ১৮৭টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেই নির্বিঘ্নে চলছে ভোটগ্রহণ কার্যক্রম। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে। বিশেষ করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাহাড়ি ও বাঙালি ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। ভোটাররা বলছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট। কোনো ধরনের চাপ বা ভীতি ছাড়াই নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন বলে তারা জানান। এদিকে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বলেন‘ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। জনগণের সম

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বান্দরবানে বেড়েছে ভোটারের সংখ্যা

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বান্দরবানে ভোটারের উপস্থিতি বেড়েছে। বেলা ১২টা পর্যন্ত জেলায় মোট ৩৭ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুতালেব বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০নং বান্দরবান সংসদীয় আসনের ১৮৭টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণে এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেই নির্বিঘ্নে চলছে ভোটগ্রহণ কার্যক্রম।

সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে। বিশেষ করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাহাড়ি ও বাঙালি ভোটারদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। নারী ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

ভোটাররা বলছেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট। কোনো ধরনের চাপ বা ভীতি ছাড়াই নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন বলে তারা জানান।

এদিকে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বলেন‘ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। জনগণের সমর্থন আমাদের পক্ষেই রয়েছে। ইনশাআল্লাহ, বিপুল ভোটে জয় লাভ করবো।’

জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক জানান প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নয়ন চক্রবর্তী/এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow