বেশ কয়েকজন মার্কিন সেনা আটক, দাবি ইরানের
ইরান বেশ কয়েকজন মার্কিন সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করতে সক্ষম হয়েছে। গত এক সপ্তাহে তাদের আটক করা হয়। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি দাবিটি করেন। রোববার দেওয়া এক বিবৃতিতে আলী লারিজানি জানান, যুক্তরাষ্ট্র এই বন্দি হওয়ার বিষয়টি গোপন করার চেষ্টা করছে। তবে কতজন সেনাকে আটক করা হয়েছে, কিংবা ঠিক কোন স্থান থেকে বা কীভাবে তাদের বন্দি করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি লারিজানি। তবে ইরানের এই দাবির পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। এক বিবৃতিতে তারা জানায়, মার্কিন সেনা আটকের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ইরান সরকার মার্কিন সেনা আটকের যে দাবি করেছে, সেটি তাদের ধারাবাহিক মিথ্যাচার ও বৈশ্বিক প্রতারণার আরেকটি বড় উদাহরণ। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বোমা হামলা অব্যাহত থাকবে এবং ইরানিদের জন্য নতুন কিছু মুহূর্ত ঘনিয়ে আসছে। ইরানে ব্যাপক হামলার পর এ বার্তা দেন তিনি। শনিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইসরায়েলের লক্ষ্য ইরানের সরকারকে অস্থিতিশীল করা এবং পরি
ইরান বেশ কয়েকজন মার্কিন সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করতে সক্ষম হয়েছে। গত এক সপ্তাহে তাদের আটক করা হয়। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি দাবিটি করেন।
রোববার দেওয়া এক বিবৃতিতে আলী লারিজানি জানান, যুক্তরাষ্ট্র এই বন্দি হওয়ার বিষয়টি গোপন করার চেষ্টা করছে। তবে কতজন সেনাকে আটক করা হয়েছে, কিংবা ঠিক কোন স্থান থেকে বা কীভাবে তাদের বন্দি করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি লারিজানি।
তবে ইরানের এই দাবির পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। এক বিবৃতিতে তারা জানায়, মার্কিন সেনা আটকের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ইরান সরকার মার্কিন সেনা আটকের যে দাবি করেছে, সেটি তাদের ধারাবাহিক মিথ্যাচার ও বৈশ্বিক প্রতারণার আরেকটি বড় উদাহরণ।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বোমা হামলা অব্যাহত থাকবে এবং ইরানিদের জন্য নতুন কিছু মুহূর্ত ঘনিয়ে আসছে। ইরানে ব্যাপক হামলার পর এ বার্তা দেন তিনি।
শনিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ইসরায়েলের লক্ষ্য ইরানের সরকারকে অস্থিতিশীল করা এবং পরিবর্তনের সুযোগ তৈরি করা। তার দাবি, ইসরায়েল ইরানকে বিভক্ত করতে চায় না, বরং দেশটিকে মুক্ত করতে চায়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালিয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো তেহরানের তেল সংরক্ষণ ও জ্বালানি অবকাঠামোতেও আঘাত হানার কথা বলা হয়েছে।
পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুদ্ধ আরও কিছুদিন চলবে। তবে তিনি নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি।
What's Your Reaction?