বেসরকারি ব্যাংকে চাকরির সুযোগ, শুরুতেই বেতন ৭০ হাজার
বেসরকারি ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেসরকারি ব্যাংকটি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে নিয়োগ দিতে গত ১৩ আগস্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদনের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬। আবেদন করতে হবে অনলাইনে। প্রতিষ্ঠানের নাম: ডাচ্-বাংলা ব্যাংক পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদসংখ্যা: নির্ধারিত নয় চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। চার বছর মেয়াদি স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-এর মধ্যে) অথবা ৩.৭৫ (৫-এর মধ্যে) থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের ফলাফল থাকা যাবে না। প্রার্থীর ধরন: নারী-পুরুষ প্রার্থীর বয়সসীমা: ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বেতন: প্রবেশনকালীন সময়ে মাসে ৭০ হাজার টাকা। এক বছর পর স্থায়ীভাবে সিনিয়র অফিসার পদে যোগদানের পর মাসিক বেতন হবে ৯৭ হাজার ৪৮৩ টাকা। অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন পদ্ধতি: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১৩ সে
বেসরকারি ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেসরকারি ব্যাংকটি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) পদে নিয়োগ দিতে গত ১৩ আগস্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদনের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৬। আবেদন করতে হবে অনলাইনে।
প্রতিষ্ঠানের নাম: ডাচ্-বাংলা ব্যাংক
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। চার বছর মেয়াদি স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-এর মধ্যে) অথবা ৩.৭৫ (৫-এর মধ্যে) থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের ফলাফল থাকা যাবে না।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
প্রার্থীর বয়সসীমা: ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
বেতন: প্রবেশনকালীন সময়ে মাসে ৭০ হাজার টাকা। এক বছর পর স্থায়ীভাবে সিনিয়র অফিসার পদে যোগদানের পর মাসিক বেতন হবে ৯৭ হাজার ৪৮৩ টাকা।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন পদ্ধতি: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৩ সেপ্টেম্বর, ২০২৬।
What's Your Reaction?