বেসামরিক অবকাঠামোতে হামলা জঘন্য যুদ্ধাপরাধ: ইরান
ইরানের পূর্বাঞ্চলে দুটি সেতুসহ বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে জঘন্য যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করেছে তেহরান। বৃহস্পতিবার (০৯ জুলাই) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির দক্ষিণ উপকূলীয় কয়েকটি এলাকাসহ পূর্বাঞ্চলের মাশহাদগামী রেলপথের ওপর থাকা দুটি সেতুতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। মন্ত্রণালয়ের দাবি, গত ৪৮ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের এসব হামলা অপরাধমূলক এবং জাতিসংঘ সনদের পাশাপাশি গত মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিরও লঙ্ঘন। এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী ইরানের উপকূলীয় এলাকায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে ওই বিবৃতিতে কোনো সেতুতে হামলার কথা উল্লেখ করা হয়নি। সূত্র : এএফপি
ইরানের পূর্বাঞ্চলে দুটি সেতুসহ বেসামরিক অবকাঠামোতে হামলার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে জঘন্য যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করেছে তেহরান।
বৃহস্পতিবার (০৯ জুলাই) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির দক্ষিণ উপকূলীয় কয়েকটি এলাকাসহ পূর্বাঞ্চলের মাশহাদগামী রেলপথের ওপর থাকা দুটি সেতুতে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে।
মন্ত্রণালয়ের দাবি, গত ৪৮ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের এসব হামলা অপরাধমূলক এবং জাতিসংঘ সনদের পাশাপাশি গত মাসে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিরও লঙ্ঘন।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী ইরানের উপকূলীয় এলাকায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে ওই বিবৃতিতে কোনো সেতুতে হামলার কথা উল্লেখ করা হয়নি।
সূত্র : এএফপি
What's Your Reaction?