বৈরী আবহাওয়ার মধ্যে কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল

রাজধানীতে গত কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এমন বৈরী আবহাওয়ার মধ্যেই প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ।  বুধবার (২৭ মে) সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে ছিল যাত্রীদের ভিড়। বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে ছিল অতিরিক্ত চাপ। এ নিয়ে যাত্রীদের অভিযোগও রয়েছে। অনেকে বলছেন, টিকিট কেটেও নির্ধারিত আসন পাননি। অনেকে ট্রেনেও উঠতে পারেননি। এই অবস্থা ঝুঁকি নিয়ে অনেককে ট্রেনের ছাদে ভ্রমণ করতেও দেখা গেছে।  রেলওয়ের তথ্যমতে, সকাল ১০টা পর্যন্ত মোট ১৮টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়। এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে ট্রেনটি ধীরগতিতে চলেছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করে যাত্রী ওঠানামা করাতেও কিছুটা বেশি সময় লেগেছে। দুপুরের পর যাত্রীচাপ কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।’ ট্রেনের ছাদে যাত্রী ভ্রমণের বিষয়ে তিনি জানান, এটি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে অতিরিক্ত যাত্রীচাপ ও বিশৃঙ্খলা এড়াতে অনেক ক্ষেত্রে ছাদ থেকে যাত্রী নামানো সম্ভব হচ্ছে না।

বৈরী আবহাওয়ার মধ্যে কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল

রাজধানীতে গত কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এমন বৈরী আবহাওয়ার মধ্যেই প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্‌যাপন করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। 

বুধবার (২৭ মে) সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে ছিল যাত্রীদের ভিড়। বিশেষ করে উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে ছিল অতিরিক্ত চাপ। এ নিয়ে যাত্রীদের অভিযোগও রয়েছে।

অনেকে বলছেন, টিকিট কেটেও নির্ধারিত আসন পাননি। অনেকে ট্রেনেও উঠতে পারেননি। এই অবস্থা ঝুঁকি নিয়ে অনেককে ট্রেনের ছাদে ভ্রমণ করতেও দেখা গেছে। 

রেলওয়ের তথ্যমতে, সকাল ১০টা পর্যন্ত মোট ১৮টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। এর মধ্যে নীলসাগর এক্সপ্রেস প্রায় ৩ ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়।

এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে ট্রেনটি ধীরগতিতে চলেছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করে যাত্রী ওঠানামা করাতেও কিছুটা বেশি সময় লেগেছে। দুপুরের পর যাত্রীচাপ কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।’

ট্রেনের ছাদে যাত্রী ভ্রমণের বিষয়ে তিনি জানান, এটি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে অতিরিক্ত যাত্রীচাপ ও বিশৃঙ্খলা এড়াতে অনেক ক্ষেত্রে ছাদ থেকে যাত্রী নামানো সম্ভব হচ্ছে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow