বৈশাখী টেলিভিশনে ঈদের ২৭ নাটক ও ৭ সিনেমা

ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশন আয়োজন করেছে মনোমুগ্ধকর বিনোদন। এ বছর মোট ২৭টি নাটক, ৭টি সিনেমা, বিশেষ কমেডি শো ‘ফানি মোমেন্ট’ এবং জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান থাকছে। ঈদের ৭ দিন সকাল ৮টা ১৫ মিনিটে সম্প্রচারিত হবে ‘বৈশাখীর সকালের গান’, যা লিটু সোলায়মানের প্রযোজনায় তৈরি। এতে অংশ নেবেন রিজিয়া পারভীন, প্রিয়াংকা বিশ্বাস, দিঠি আনোয়ার, মনজুরুল ইসলাম খান, নাসির, তানিশা ইসলাম সেনিজ ও লাবনী আক্তার। সকাল ১১টায় প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। সেখানে উপস্থিত থাকবেন আঁখি আলমগীর, তাসনিম আনিকা, সাব্বির, লুইপা, আশিক, কানিজ খন্দকার মিতু, নিশি শ্রাবনী, রাজীব, আতিয়া আনিসা, লিটা সরকার, কামরুজ্জামান রাব্বী ও ইসরাত জাহান জুঁই। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইনুন পুতুল, তাসনুভা মোহনা, তমা রসিদ ও আসিন জাহান। দুপুর ১টায় নিকোলাস হীরার প্রযোজনায় এবং তমা রসিদের উপস্থাপনায় প্রচারিত হবে ‘শুধু সিনেমার গান’। অনুষ্ঠানটিতে চলচ্চিত্রের জনপ্রিয় গান তুলে ধরা হবে। ঈদের দিন দুপুর ১২টা ৩০ মিনিটে দর্শকরা উপভোগ করবেন কমেডি শো ‘ফানি মোমেন্ট’। এতে বৈশাখী টিভির নাটকগুলো থেকে হাস্যরস এবং ফান তুলে ধ

বৈশাখী টেলিভিশনে ঈদের ২৭ নাটক ও ৭ সিনেমা

ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশন আয়োজন করেছে মনোমুগ্ধকর বিনোদন। এ বছর মোট ২৭টি নাটক, ৭টি সিনেমা, বিশেষ কমেডি শো ‘ফানি মোমেন্ট’ এবং জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান থাকছে।

ঈদের ৭ দিন সকাল ৮টা ১৫ মিনিটে সম্প্রচারিত হবে ‘বৈশাখীর সকালের গান’, যা লিটু সোলায়মানের প্রযোজনায় তৈরি। এতে অংশ নেবেন রিজিয়া পারভীন, প্রিয়াংকা বিশ্বাস, দিঠি আনোয়ার, মনজুরুল ইসলাম খান, নাসির, তানিশা ইসলাম সেনিজ ও লাবনী আক্তার।

সকাল ১১টায় প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। সেখানে উপস্থিত থাকবেন আঁখি আলমগীর, তাসনিম আনিকা, সাব্বির, লুইপা, আশিক, কানিজ খন্দকার মিতু, নিশি শ্রাবনী, রাজীব, আতিয়া আনিসা, লিটা সরকার, কামরুজ্জামান রাব্বী ও ইসরাত জাহান জুঁই। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইনুন পুতুল, তাসনুভা মোহনা, তমা রসিদ ও আসিন জাহান।

দুপুর ১টায় নিকোলাস হীরার প্রযোজনায় এবং তমা রসিদের উপস্থাপনায় প্রচারিত হবে ‘শুধু সিনেমার গান’। অনুষ্ঠানটিতে চলচ্চিত্রের জনপ্রিয় গান তুলে ধরা হবে। ঈদের দিন দুপুর ১২টা ৩০ মিনিটে দর্শকরা উপভোগ করবেন কমেডি শো ‘ফানি মোমেন্ট’। এতে বৈশাখী টিভির নাটকগুলো থেকে হাস্যরস এবং ফান তুলে ধরা হবে। এছাড়া ১টা ৩০ মিনিটে সম্প্রচারিত হবে ‘নাটকের গান’।

ঈদের ৭ দিন দুপুর ২৩০ মিনিট থেকে প্রচারিত হবে ৭টি সিনেমা। ঈদের দিনে দেখা যাবে ‘বাদশা’, পরিচালনায় বাবা যাদব ও আবদুল আজিজ, অভিনয় করেছেন জীৎ, নুসরাত ফারিয়া, শ্রদ্ধা দাস, ফেরদৌস ও রজতাভ দত্ত। ঈদের দ্বিতীয় দিনে প্রচারিত হবে ‘দরদ’, পরিচালনায় অনন্য মামুন, অভিনয় করেছেন শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার ও রাহুল দেব। তৃতীয় দিনে মুক্তি পাচ্ছে ‘পোড়ামন-২’ (রায়হান রাফি), চতুর্থ দিনে ‘নবাব’ (জয়দীপ মুখার্জী ও আবদুল আজিজ), পঞ্চম দিনে ‘জীবনের গল্প’ (গাজী মাজহারুল আনোয়ার), ষষ্ঠ দিনে ‘শিকারি’ (জাকির হোসেন রাজু ও জয়দীপ মুখার্জী) এবং সপ্তম দিনে ‘যাও পাখি বলো তারে’ (মোস্তাফিজুর রহমান মানিক)।

নাটকের দিক দিয়ে ২৭টির মধ্যে ১৫টি একক নাটক, ৭টি ধারাবাহিকের ৫টি এবং ৭টি মেগা নাটক প্রচার করবে বৈশাখী। একক নাটকগুলো প্রতি রাত ৮.১৫ মিনিট ও ৯.৫৫ মিনিটে প্রচারিত হবে।

চাঁদ রাত ১০টায় দেখা যাবে পার্থ সরকারের রচনা ও পরিচালিত ‘এই শহরে’ নাটক, প্রধান চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। বাকি একক নাটকগুলোতে আছে ‘কাঠের চশমা’, ‘ডাবল চক্কর’, ‘কাজের বউ’, ‘পূর্ণতা’, ‘সোনার চেইন’, ‘ভালোবাসা ফিরে আসে’, ‘টাউট জামাই’, ‘পদ্মর ইরা’, ‘লিয়াকতের লটারী’, ‘বিয়ে করবো পালিয়ে’, ‘ভালোবাসার অন্য নাম তুমি’, ‘হারিয়ে খুঁজি তারে’, ‘ফিরে পাওয়া জীবন’, ‘গ্যাড়াকলে ভুটান’।

ঈদের ৫টি ৭ পর্বের ধারাবাহিক হলো ‘মায়া’, ‘সোনার বাঁশি’, ‘সাদা মনের মানুষ’, ‘গ্যাংস্টার’ ও ‘কফিলের ছেলে’।

বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘বৈশাখী টেলিভিশনের মূল লক্ষ্য দর্শকদের বিনোদন দেওয়া। আমাদের আয়োজন কতটা সফল হবে তা বিচার করবেন দর্শকরা, যাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমরা এগিয়ে চলছি।’

 

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow