বৈশাখী লুকে যেমন ছিলেন তারকারা

বৈশাখ মানেই রঙের উৎসব, নতুন শুরুর আনন্দ আর বাঙালিয়ানার সবচেয়ে প্রাণবন্ত রূপ। পহেলা বৈশাখ এলেই পুরো দেশ যেন মেতে ওঠে লাল-সাদা সাজে, পান্তা-ইলিশের ঘ্রাণে আর ঢাকের তালে। এই উৎসবকে ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও নিজেদের ভিন্ন ভিন্ন বৈশাখী লুকে হাজির হন, যা প্রতি বছরই ভক্তদের বাড়তি আকর্ষণ হয়ে ওঠে। লাল-সাদা শাড়ি, কুর্তা, ফুলের অলংকার আর ঐতিহ্যবাহী সাজে বাংলাদেশি তারকারা যেন নতুন করে তুলে ধরেন বাঙালির সংস্কৃতি ও সৌন্দর্যকে। সোশ্যাল মিডিয়ায় তাদের সেই বৈশাখী লুক মুহূর্তেই ছড়িয়ে পড়ে, আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্ট। এবারও তার ব্যতিক্রম হয়নি। বৈশাখী উৎসবে কার কেমন ছিল সাজ, কে কতটা নজর কেড়েছেন সব নিয়েই ভক্তদের আগ্রহের শেষ নেই। অভিনেত্রী মেহজাবীন নজর কেড়েছেন রূপালি কার্ভড বর্ডারের লাল-সাদা ডাইয়ের শাড়ি ম্যাচিং লাল সাদা সুইটহার্ট নেকলাইনের ব্লাউজ, সাদা পাথরের টিপ আর হাতভর্তি কাশ্মীরি চুড়িতে। তার সাজপোশাক, হাসি সবই ভক্তদের হৃদয় কেড়েছে। ম্যাজেন্টা পাড়ের মভ ফুলেল শাড়ির সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজ, কাজল কালো চোখ, কপালের ছোট্ট টিপ আর খোলাচুলে অপরূপ অভিনেত্রী বিদ্যা সিনহ

বৈশাখী লুকে যেমন ছিলেন তারকারা

বৈশাখ মানেই রঙের উৎসব, নতুন শুরুর আনন্দ আর বাঙালিয়ানার সবচেয়ে প্রাণবন্ত রূপ। পহেলা বৈশাখ এলেই পুরো দেশ যেন মেতে ওঠে লাল-সাদা সাজে, পান্তা-ইলিশের ঘ্রাণে আর ঢাকের তালে। এই উৎসবকে ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও নিজেদের ভিন্ন ভিন্ন বৈশাখী লুকে হাজির হন, যা প্রতি বছরই ভক্তদের বাড়তি আকর্ষণ হয়ে ওঠে।

লাল-সাদা শাড়ি, কুর্তা, ফুলের অলংকার আর ঐতিহ্যবাহী সাজে বাংলাদেশি তারকারা যেন নতুন করে তুলে ধরেন বাঙালির সংস্কৃতি ও সৌন্দর্যকে। সোশ্যাল মিডিয়ায় তাদের সেই বৈশাখী লুক মুহূর্তেই ছড়িয়ে পড়ে, আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে ফ্যাশন ও স্টাইল স্টেটমেন্ট।

এবারও তার ব্যতিক্রম হয়নি। বৈশাখী উৎসবে কার কেমন ছিল সাজ, কে কতটা নজর কেড়েছেন সব নিয়েই ভক্তদের আগ্রহের শেষ নেই।

বৈশাখী লুকে যেমন ছিল তারকারাঅভিনেত্রী মেহজাবীন নজর কেড়েছেন রূপালি কার্ভড বর্ডারের লাল-সাদা ডাইয়ের শাড়ি ম্যাচিং লাল সাদা সুইটহার্ট নেকলাইনের ব্লাউজ, সাদা পাথরের টিপ আর হাতভর্তি কাশ্মীরি চুড়িতে।

বৈশাখী লুকে যেমন ছিল তারকারাতার সাজপোশাক, হাসি সবই ভক্তদের হৃদয় কেড়েছে।

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমম্যাজেন্টা পাড়ের মভ ফুলেল শাড়ির সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজ, কাজল কালো চোখ, কপালের ছোট্ট টিপ আর খোলাচুলে অপরূপ অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।

অভিনেত্রী বিদ্যা সিনহা মিমবিশেষভাবে নজর কেড়েছে অভিনেত্রীর পায়ের রূপার নূপুর।

অভিনেত্রী বাঁধনসোনালি কাজের কোরা জামদানি, ম্যাচিং ব্লাউজ, হাতভর্তি চুড়ি ও হালকা মেকআপে মায়াবী অভিনেত্রী বাঁধন

দীঘিবৈশাখে নীল বর্ডারের লাল স্লিভলেস ব্লাউজের সঙ্গে জরিঈ চেকের লাল শাড়িতে নজরকাড়া দীঘি।

অভিনেত্রী সাদিয়া আয়মানলাল ঘটিহাতা ব্লাউজ আর লালপেড়ে সাদা শাড়িতেই বাজিমাত করেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান।

অভিনেত্রী সাদিয়া আয়মানশাড়ির সঙ্গে লালসাদা চুড়ি, লাল টিপ আর হালকা সোনার গয়নাতে অপরূপ লাগছে তাকে।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow