বৈশাখে আজ পাবনা মাতাবেন জেমস, ইমরান ও ঐশী
নতুন সূর্যোদয়ের সাথে সাথে বৈশাখের আবাহনে আজ মেতেছে পুরো দেশ। ঢাকের গুড়গুড় আর বাঁশির সুরে আকাশ-বাতাস প্রকম্পিত করে বাঙালির প্রাণের উৎসব ‘পহেলা বৈশাখ’ রাঙিয়ে দিয়েছে ছাপান্ন হাজার বর্গমাইল। উৎসবের সেই মহোৎসবে পিছিয়ে নেই উত্তরের জনপদ পাবনাও। আজ ভোরের আলো ফুটতেই পাবনা এডওয়ার্ড কলেজ মাঠ পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে।
আর এই জনসমুদ্রের উন্মাদনাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে মঞ্চে গাইতে চলেছেন বাংলা রক সংগীতের কিংবদন্তি নগর বাউল জেমস। তার সাথে সুরের জাদুতে দর্শকদের মুগ্ধ করবেন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান ও ঐশী।
অনুষ্ঠানটিতে জেমস, ইমরান ও ঐশীর পাশাপাশি থাকছে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর সেরা তিন কণ্ঠশিল্পীর শেকড় সন্ধানী গান।
গানের পাশাপাশি নৃত্যের মাধ্যমে মঞ্চ মাতাবেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী এবং জনপ্রিয় সোহাগ ড্যান্স ট্রুপ।
এছাড়া পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আলিফ এবং অনুষ্ঠানটির নেপথ্যে প্রযোজনায় রয়েছেন অজয় পোদ্দার।
জানা যায়, পুরো বর্ণিল এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন পাবনার
নতুন সূর্যোদয়ের সাথে সাথে বৈশাখের আবাহনে আজ মেতেছে পুরো দেশ। ঢাকের গুড়গুড় আর বাঁশির সুরে আকাশ-বাতাস প্রকম্পিত করে বাঙালির প্রাণের উৎসব ‘পহেলা বৈশাখ’ রাঙিয়ে দিয়েছে ছাপান্ন হাজার বর্গমাইল। উৎসবের সেই মহোৎসবে পিছিয়ে নেই উত্তরের জনপদ পাবনাও। আজ ভোরের আলো ফুটতেই পাবনা এডওয়ার্ড কলেজ মাঠ পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে।
আর এই জনসমুদ্রের উন্মাদনাকে কয়েক গুণ বাড়িয়ে দিতে মঞ্চে গাইতে চলেছেন বাংলা রক সংগীতের কিংবদন্তি নগর বাউল জেমস। তার সাথে সুরের জাদুতে দর্শকদের মুগ্ধ করবেন বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান ও ঐশী।
অনুষ্ঠানটিতে জেমস, ইমরান ও ঐশীর পাশাপাশি থাকছে ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর সেরা তিন কণ্ঠশিল্পীর শেকড় সন্ধানী গান।
গানের পাশাপাশি নৃত্যের মাধ্যমে মঞ্চ মাতাবেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী এবং জনপ্রিয় সোহাগ ড্যান্স ট্রুপ।
এছাড়া পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আলিফ এবং অনুষ্ঠানটির নেপথ্যে প্রযোজনায় রয়েছেন অজয় পোদ্দার।
জানা যায়, পুরো বর্ণিল এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন পাবনার এই জমকালো বৈশাখী উৎসব।