বোতল থেকে বাইকে তেল ভরাই কাল হলো চালকের, মুহূর্তেই সব শেষ

‎বোতল থেকে মোটরসাইকেলে তেল ভরার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাইকের চালক গুরুতরভাবে দগ্ধ হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।  শনিবার (১৮ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন গয়নাঘাটা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন এক চালক। পথিমধ্যে গয়নাঘাটা ব্রিজের কাছে এসে মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়।  এ সময় চালকের সঙ্গে থাকা তেলের বোতল থেকে মোটরসাইকেলের ট্যাংকিতে তেল ভরার সময় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনি গুরুত্বরভাবে দগ্ধ হন। পরে তাকে গুরুত্বর অবস্থায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তাৎক্ষনিকভাবে ওই মোটরসাইকেল চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে আগুন নিয়ন্ত্রণ করার আগেই মোটরসাইকেলটির অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়।  

বোতল থেকে বাইকে তেল ভরাই কাল হলো চালকের, মুহূর্তেই সব শেষ

‎বোতল থেকে মোটরসাইকেলে তেল ভরার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাইকের চালক গুরুতরভাবে দগ্ধ হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। 

শনিবার (১৮ এপ্রিল) ভোর সোয়া ৫টার দিকে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন গয়নাঘাটা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল নিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন এক চালক। পথিমধ্যে গয়নাঘাটা ব্রিজের কাছে এসে মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। 

এ সময় চালকের সঙ্গে থাকা তেলের বোতল থেকে মোটরসাইকেলের ট্যাংকিতে তেল ভরার সময় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনি গুরুত্বরভাবে দগ্ধ হন।

পরে তাকে গুরুত্বর অবস্থায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তাৎক্ষনিকভাবে ওই মোটরসাইকেল চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের আগুন নিয়ন্ত্রণ করা হয়। তবে আগুন নিয়ন্ত্রণ করার আগেই মোটরসাইকেলটির অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow