বোনের বাসা থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বোনের ভাড়া বাসা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর শশীদল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুনায়েদ (১৬) উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ জুলাই সকালে জুনায়েদ তার বোনের ভাড়া বাসায় বেড়াতে যান। সেখানে অবস্থানকালে রোববার দিবাগত রাতে বাসার বাথরুমে তার মরদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সময় ধরে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তাদের সন্দেহ হয়। পরে তারা আশপাশের লোকজনের সহায়তায় বাহির থেকে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে জুনায়েদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বোন ও স্থানীয় লোকজন। দ্রুত তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।  খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়,

বোনের বাসা থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বোনের ভাড়া বাসা থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর শশীদল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ (১৬) উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ জুলাই সকালে জুনায়েদ তার বোনের ভাড়া বাসায় বেড়াতে যান। সেখানে অবস্থানকালে রোববার দিবাগত রাতে বাসার বাথরুমে তার মরদেহ পাওয়া যায়।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সময় ধরে বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তাদের সন্দেহ হয়। পরে তারা আশপাশের লোকজনের সহায়তায় বাহির থেকে দরজা খুলে ভেতরে প্রবেশ করলে জুনায়েদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বোন ও স্থানীয় লোকজন। দ্রুত তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়। 

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায়, মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow