বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক, বন্ধুকে গলা কেটে হত্যা

শেরপুরে বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ও অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে আল আমিন নামে যুবককে গলা কেটে হত্যা করেছে শুভ নামে তারই বন্ধু। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উন্মোচনসহ প্রধান আসামি ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জামালপুর জেলা ইউনিট। বুধবার (২০ মে) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পিবিআই জামালপুরের পুলিশ সুপার পঙ্কজ দত্ত। এর আগে মঙ্গলবার বিকেলে শেরপুর ও জামালপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী সংস্থা পিবিআই জানায়, নিহত আল আমিনের ডিভোর্সি বোনের সঙ্গে তার বন্ধু শুভর প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও চাপা উত্তেজনা চলছিল। একপর্যায়ে শুভকে তার বোনের সঙ্গে সম্পর্ক না রাখার জন্য চাপ দেয় আল আমিন। এছাড়াও কিছুদিন পর শুভ একটি মোটরসাইকেলের গ্যারেজ দেওয়ার জন্য আল আমিনের কাছে এক লাখ টাকা ধার চায়। তখন আল আমিন টাকা দেয়ার শর্ত হিসেবে শুভর বোনের সঙ্গে আপত্তিকর সম্পর্কের ইঙ্গিত দেয়। এতে চরম অপমানিত বোধ করে আল আমিনকে হত্যার পরিকল্পনা

বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক, বন্ধুকে গলা কেটে হত্যা

শেরপুরে বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক ও অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে আল আমিন নামে যুবককে গলা কেটে হত্যা করেছে শুভ নামে তারই বন্ধু। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উন্মোচনসহ প্রধান আসামি ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জামালপুর জেলা ইউনিট।

বুধবার (২০ মে) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পিবিআই জামালপুরের পুলিশ সুপার পঙ্কজ দত্ত। এর আগে মঙ্গলবার বিকেলে শেরপুর ও জামালপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী সংস্থা পিবিআই জানায়, নিহত আল আমিনের ডিভোর্সি বোনের সঙ্গে তার বন্ধু শুভর প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও চাপা উত্তেজনা চলছিল। একপর্যায়ে শুভকে তার বোনের সঙ্গে সম্পর্ক না রাখার জন্য চাপ দেয় আল আমিন। এছাড়াও কিছুদিন পর শুভ একটি মোটরসাইকেলের গ্যারেজ দেওয়ার জন্য আল আমিনের কাছে এক লাখ টাকা ধার চায়। তখন আল আমিন টাকা দেয়ার শর্ত হিসেবে শুভর বোনের সঙ্গে আপত্তিকর সম্পর্কের ইঙ্গিত দেয়। এতে চরম অপমানিত বোধ করে আল আমিনকে হত্যার পরিকল্পনা করে শুভ।
 
পরিকল্পনা অনুযায়ী শুভ তার সহযোগী সম্রাটকে ১০ হাজার টাকার বিনিময়ে হত্যাকাণ্ডে অংশ নিতে রাজি করায়। গত ১৩ মে দুপুরে আল আমিনকে মোটরসাইকেলে করে কৌশলে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের নতুন বাগলগড় গ্রামের একটি ঘাসক্ষেতে নিয়ে যায় তারা। সেখানে আল আমিন মোবাইল ফোনে ব্যস্ত থাকার সুযোগে শুভ পেছন থেকে তার গলায় রশি পেঁচিয়ে ধরে এবং সম্রাট তাকে চেপে ধরে। এরপর ধারালো চাকু দিয়ে গলা কেটে আল আমিনকে হত্যা করে মরদেহ ঘাসক্ষেতে ফেলে পালিয়ে যায় তারা।
 
গত ১৮ মে বিকেলে ওই ঘাসক্ষেত থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় আল আমিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিহিত ট্রাউজার ও জুতা দেখে নিহতের পরিচয় শনাক্ত করেন তার বাবা সাইফুল ইসলাম। এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
 
পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, মঙ্গলবার বিকেলে প্রধান আসামি শুভকে শেরপুরের ভাগলগড় গুচ্ছগ্রাম এলাকা থেকে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে সহযোগী সম্রাটকে জামালপুর সদর উপজেলার পাথালিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও রশি জব্দ করা হয়। এ ঘটনায় পরে আদালতে হাজির করা হলে প্রধান আসামি শুভ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এছাড়া মোটরসাইকেলের মালিক শান্তও গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানায় পিবিআই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow