বোরকা পরে স্কুলে প্রবেশ করল কিশোর, অতঃপর...
জামালপুরের মাদারগঞ্জে উপজেলার আদারভিটা ইউনিয়নে পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয়ে বোরকা পরে স্কুলে প্রবেশ করায় প্রতিষ্ঠানটির সাবেক এক ছাত্রকে আটক করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে বোরকা পরিহিত এক ব্যক্তিকে বিদ্যালয়ের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে শিক্ষার্থীদের মনে সন্দেহ হয়। তার চলাফেরা ও গতিবিধি অস্বাভাবিক মনে হলে শিক্ষার্থীরা তাকে আটক করে শিক্ষকদের খবর দেয়। পরে শিক্ষকরা এসে বোরকা খুলে দেখেন সে একজন কিশোর। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক হওয়া কিশোর গত বছর এই বিদ্যালয়েই অষ্টম শ্রেণিতে পড়ত। পরে সে বিদ্যালয় পরিবর্তন করে জুনাইল উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। কেন সে বোরকা পরে বিদ্যালয়ে প্রবেশ করেছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় উৎসুক জনতা ওই কিশোরকে বোরকা পরানো অবস্থায় স্থানীয় বাজারে ঘুরিয়েছে বলে জানা গেছে। মাদারগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনাটি শোনার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বাজারে
জামালপুরের মাদারগঞ্জে উপজেলার আদারভিটা ইউনিয়নে পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয়ে বোরকা পরে স্কুলে প্রবেশ করায় প্রতিষ্ঠানটির সাবেক এক ছাত্রকে আটক করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে বোরকা পরিহিত এক ব্যক্তিকে বিদ্যালয়ের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে শিক্ষার্থীদের মনে সন্দেহ হয়। তার চলাফেরা ও গতিবিধি অস্বাভাবিক মনে হলে শিক্ষার্থীরা তাকে আটক করে শিক্ষকদের খবর দেয়। পরে শিক্ষকরা এসে বোরকা খুলে দেখেন সে একজন কিশোর।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক হওয়া কিশোর গত বছর এই বিদ্যালয়েই অষ্টম শ্রেণিতে পড়ত। পরে সে বিদ্যালয় পরিবর্তন করে জুনাইল উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। কেন সে বোরকা পরে বিদ্যালয়ে প্রবেশ করেছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় উৎসুক জনতা ওই কিশোরকে বোরকা পরানো অবস্থায় স্থানীয় বাজারে ঘুরিয়েছে বলে জানা গেছে।
মাদারগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনাটি শোনার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বাজারে ঘোরানোর বিষয়টি আমরা জানি না। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?