বোয়ালখালীতে আগুনে পুড়লো ৫ বসতঘর

  চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়েছে পাঁচটি বসতঘর। মঙ্গলবার (২৬ মে) ভোর ৫টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দ নগর জব্বার বাপের বাড়িতে এ ঘটনা ঘটেছে। আগুনে জহির আহমেদ, মো. ইদ্রিস, মো. নাছির, জসিম উদ্দিন এবং মো. রাশেদের বসতঘর পুড়ে গেছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্তরা জানান, ভোরে সবাই যখন ঘুমে ছিল তখন কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ঘরের কোনো মালামাল রক্ষা করা যায়নি। পরে খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুই ইউনিট সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১০ লাখ টাকার সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, আগুনে একটি সেমি পাকা ও চারটি টিনসেড বসতঘর পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এমডিআইএইচ/এমকেআর

বোয়ালখালীতে আগুনে পুড়লো ৫ বসতঘর

 

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়েছে পাঁচটি বসতঘর। মঙ্গলবার (২৬ মে) ভোর ৫টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব সৈয়দ নগর জব্বার বাপের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

আগুনে জহির আহমেদ, মো. ইদ্রিস, মো. নাছির, জসিম উদ্দিন এবং মো. রাশেদের বসতঘর পুড়ে গেছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্তরা জানান, ভোরে সবাই যখন ঘুমে ছিল তখন কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ঘরের কোনো মালামাল রক্ষা করা যায়নি।

পরে খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুই ইউনিট সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ১০ লাখ টাকার সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, আগুনে একটি সেমি পাকা ও চারটি টিনসেড বসতঘর পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এমডিআইএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow