বোয়ালখালীতে পুকুরে ডুবে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় দোকান থেকে বাড়ি ফেরার পথে পুকুরে ডুবে রতন সর্দার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে পরিবার। বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের কানুনগোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন সর্দার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রফুল্ল সর্দারের ছেলে। নিহতের ছেলে দুর্জয় সর্দার বলেন, রাত সোয়া ৮টার দিকে তার বাবা স্থানীয় একটি দোকান থেকে আড্ডা শেষে বাড়ি ফিরছিলেন। পথে একটি পুকুরে পড়ে যান। প্রায় আধা ঘণ্টা পর স্থানীয় এক ব্যক্তি তাকে পুকুরে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্জয় সর্দার আরও বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থ হয়ে পুকুরে পড়ে গিয়ে তিনি মারা যান। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্চয় সেন বলেন, রাত সোয়া ৯টার দিকে রতন সর্দার নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরীক্

বোয়ালখালীতে পুকুরে ডুবে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় দোকান থেকে বাড়ি ফেরার পথে পুকুরে ডুবে রতন সর্দার (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে পরিবার।

বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের কানুনগোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রতন সর্দার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রফুল্ল সর্দারের ছেলে।

নিহতের ছেলে দুর্জয় সর্দার বলেন, রাত সোয়া ৮টার দিকে তার বাবা স্থানীয় একটি দোকান থেকে আড্ডা শেষে বাড়ি ফিরছিলেন। পথে একটি পুকুরে পড়ে যান। প্রায় আধা ঘণ্টা পর স্থানীয় এক ব্যক্তি তাকে পুকুরে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন।

খবর পেয়ে তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্জয় সর্দার আরও বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থ হয়ে পুকুরে পড়ে গিয়ে তিনি মারা যান।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্চয় সেন বলেন, রাত সোয়া ৯টার দিকে রতন সর্দার নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমআরএএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow