ব্যক্তিগত ফ্রিল্যান্সিংকে কীভাবে স্টার্টআপে রূপ দেবেন?
পড়াশোনা বা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং এখন অনেকের আয়ের প্রধান উৎস। তবে কেবল ব্যক্তিগত আয়ে সীমাবদ্ধ না থেকে ফ্রিল্যান্সাররা কীভাবে তাদের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি টেকসই স্টার্টআপ বা ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন, সেই দিকনির্দেশনা দিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বিশেষ এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সাভারের বিরুলিয়া ক্যাম্পাসে ‘ফ্রিল্যান্সিং থেকে স্টার্টআপ যাত্রা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগ। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম ‘স্কিলআপার’র প্রতিষ্ঠাতা শামীম হুসাইন। সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ সেমিনারে ফ্রিল্যান্সারদের সফল ব্যবসায়িক প্রতিষ্ঠান বা স্টার্টআপ চালুর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল বিপণন কৌশল শেখার ওপর জোর দেন শামীম হুসাইন। তিনি জানান, সফল উদ্যোক্তা হওয়ার জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সঠিকভাবে বাজার বিশ্লেষণ ও কর্মী নির্বাচন করতে
পড়াশোনা বা চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং এখন অনেকের আয়ের প্রধান উৎস। তবে কেবল ব্যক্তিগত আয়ে সীমাবদ্ধ না থেকে ফ্রিল্যান্সাররা কীভাবে তাদের মেধা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি টেকসই স্টার্টআপ বা ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন, সেই দিকনির্দেশনা দিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) বিশেষ এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সাভারের বিরুলিয়া ক্যাম্পাসে ‘ফ্রিল্যান্সিং থেকে স্টার্টআপ যাত্রা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগ। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম ‘স্কিলআপার’র প্রতিষ্ঠাতা শামীম হুসাইন।
সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ সেমিনারে ফ্রিল্যান্সারদের সফল ব্যবসায়িক প্রতিষ্ঠান বা স্টার্টআপ চালুর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল বিপণন কৌশল শেখার ওপর জোর দেন শামীম হুসাইন। তিনি জানান, সফল উদ্যোক্তা হওয়ার জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি সঠিকভাবে বাজার বিশ্লেষণ ও কর্মী নির্বাচন করতে হবে। একটি টেকসই স্টার্টআপ গড়তে হলে ৫ বছরের দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী প্রতিদিন কাজ করতে হবে। এ ছাড়া বাজার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তনের মানসিকতা থাকতে হবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. কামরুজ্জামান দিদার বলেন, ‘আমরা সব সময় চাই আমাদের বিভাগের শিক্ষার্থীরা যেন সেরা ও সময়োপযোগী বিষয়গুলো শিখতে পারে। আমি বিশ্বাস করি, এই সেমিনার থেকে শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং শুরু করার সাহস ও সঠিক দিকনির্দেশনা লাভ করবে এবং ভবিষ্যতে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের উদ্যোগ ও ব্যবসা গড়ে তুলতে সক্ষম হবে।’
উল্লেখ্য, সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা শামীম হুসাইনের প্রতিষ্ঠান ‘স্কিলআপার’ বর্তমানে বিশ্বের ৪০টিরও বেশি দেশে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।
What's Your Reaction?