ব্যবসায়িক দ্বন্দ্বে বিএনপি নেতাকে টর্চার সেলে আটকে রেখে নির্যাতন

গাজীপুরে ব্যবসায়িক দ্বন্দ্বে আমিরুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে টর্চার সেলে আটকে রেখে নির্যাতন করা ও মিথ্যা চুরির অপবাদ দিয়ে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পরিবারের সুরক্ষা ও জীবনে নিরাপত্তা চেয়ে গতকাল সোমবার (২৫ মে) বিকালে নগরীর ইটাহাটা মতি মার্কেট এলাকায় স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বিএনপি নেতার স্ত্রী ও সন্তানরা। সংবাদ সম্মেলনে বিএনপি নেতার স্ত্রী ও সন্তান বলেন, হালিম মোল্লা নামে এক ব্যক্তি গাজীপুর মহানগরীর ১৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলামকে ফোন দিয়ে ডেকে নিয়ে তার নিজস্ব টর্চার সেলে রেখে হত্যার উদ্দেশ্যে অমানবিক নির্যাতন চালায়। পরবর্তীকালে বিষয়টি জানাজানি হলে তাকে মিথ্যা চুরির অপবাদে থানায় প্রেরণ করা হয়। বর্তমানে সে জেল হাজতে আছে এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় আছেন বলেও সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন তারা।

ব্যবসায়িক দ্বন্দ্বে বিএনপি নেতাকে টর্চার সেলে আটকে রেখে নির্যাতন

গাজীপুরে ব্যবসায়িক দ্বন্দ্বে আমিরুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে টর্চার সেলে আটকে রেখে নির্যাতন করা ও মিথ্যা চুরির অপবাদ দিয়ে মামলা দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পরিবারের সুরক্ষা ও জীবনে নিরাপত্তা চেয়ে গতকাল সোমবার (২৫ মে) বিকালে নগরীর ইটাহাটা মতি মার্কেট এলাকায় স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বিএনপি নেতার স্ত্রী ও সন্তানরা।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতার স্ত্রী ও সন্তান বলেন, হালিম মোল্লা নামে এক ব্যক্তি গাজীপুর মহানগরীর ১৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলামকে ফোন দিয়ে ডেকে নিয়ে তার নিজস্ব টর্চার সেলে রেখে হত্যার উদ্দেশ্যে অমানবিক নির্যাতন চালায়।

পরবর্তীকালে বিষয়টি জানাজানি হলে তাকে মিথ্যা চুরির অপবাদে থানায় প্রেরণ করা হয়। বর্তমানে সে জেল হাজতে আছে এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় আছেন বলেও সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow