ব্যালটের অধিকারের সঙ্গে তামাশা করা হয়েছে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে মানুষ তাদের ব্যালটের অধিকার ফিরে পাবে, এমন আশা করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মানুষের ব্যালটের অধিকারের সঙ্গে নির্মম তামাশা করা হয়েছে।’ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সারাদেশে নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, ‘সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদের সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে দেশের প্রশাসন ব্যবহার করা হয়েছে।’ তিনি বলেন, ‘পূর্ববর্তী সিইসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আমরা যে আপত্তি জানিয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ তাদের অধিকার কেড়ে নেবে, ইনশাআল্লাহ।’ খেলাফত মজলিসের আমির বলেন, ‘এ প্রহসনের প্রতিবাদ করার পর গোটা দেশজুড়

ব্যালটের অধিকারের সঙ্গে তামাশা করা হয়েছে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে মানুষ তাদের ব্যালটের অধিকার ফিরে পাবে, এমন আশা করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মানুষের ব্যালটের অধিকারের সঙ্গে নির্মম তামাশা করা হয়েছে।’

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সারাদেশে নির্বাচন-পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণের প্রতিবাদে জামায়াতসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘সারাদিন শান্তিপূর্ণ নির্বাচনের প্রকাশ্য নাটক সাজিয়ে সন্ধ্যার পর থেকে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তিদের সংসদে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করতে দেশের প্রশাসন ব্যবহার করা হয়েছে।’

তিনি বলেন, ‘পূর্ববর্তী সিইসির পরিণাম থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। আমরা যে আপত্তি জানিয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে জনগণের ব্যালটের অধিকার যদি ফিরিয়ে না দেন, বাংলার মানুষ তাদের অধিকার কেড়ে নেবে, ইনশাআল্লাহ।’

খেলাফত মজলিসের আমির বলেন, ‘এ প্রহসনের প্রতিবাদ করার পর গোটা দেশজুড়ে আমাদের ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নেতাকর্মী-সমর্থকদের ওপর যে পৈশাচিকতা চালানো হচ্ছে— আমাদের বোনদের ধর্ষণ করা হয়েছে, আমাদের মা-বোনদের শ্লীলতাহানি শুধু নয়, তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। আমাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পাঁয়তারা চালানো হচ্ছে।’

আরএএস/আরএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow