ব্রহ্মপুত্রে গোসল নেমে প্রাণ গেলো শিশুর

নারায়ণগঞ্জের বন্দরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আরাফাত (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার লাঙ্গলবন্দ প্রেমতলা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আরাফাত বন্দরের বারপাড়া এলাকার আছা মিয়ার ছেলে। সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহিদ চৌধুরী বলেন, দুপুরের দিকে ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ডুবে যায় আরাফাত। এসময় আশপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে উদ্ধার অভিযান চালিয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এমএস

ব্রহ্মপুত্রে গোসল নেমে প্রাণ গেলো শিশুর

নারায়ণগঞ্জের বন্দরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আরাফাত (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুরে উপজেলার লাঙ্গলবন্দ প্রেমতলা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আরাফাত বন্দরের বারপাড়া এলাকার আছা মিয়ার ছেলে।

সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহিদ চৌধুরী বলেন, দুপুরের দিকে ব্রহ্মপুত্র নদে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ডুবে যায় আরাফাত। এসময় আশপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে উদ্ধার অভিযান চালিয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow