ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

দুর্দান্ত এক গোল করে ম্যাচের ৩২ মিনিটেই ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র। এর ফলে দারুণভাবেই ম্যাচে ফেরে প্রথমে পিছিয়ে পড়া কার্লো আনচেলত্তির দল।  গ্রুপ পর্বের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে শুরুতেই গোল হজম করে একটু অগোছাল হয়ে পড়েছিল ব্রাজিল। দরকার ছিল এমন কাউকে যিনি সমতায় ফেরার পথ দেখাবেন সেলেসাওদের। আর ঠিক তখনই নায়কের ভূমিকায় অবতীর্ণ হলেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলারের পা থেকেই উছলে পড়ল জাদু! ৩২ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে দারুণভাবে কাটিয়ে একক নৈপূণ্যেই দুর্দান্ত শটে গোল করেন ভিনি। টিপিক্যাল রিয়াল মাদ্রিদ গোল! স্প্যানিশ ক্লাবটিতে ঠিক এভাবেই বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে গোল করতে অভ্যস্ত যিনি। ব্রাজিলের জার্সিতে এটা তার ৫০ তম ম্যাচ। কার্যকর এক গোল করেই মাইলফলকের ম্যাচটিকে স্বরণীয় করে রাখলেন ভিনি।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow