ব্রাজিলকে হারাতে পারবো কখনো কল্পনাও করিনি: হালান্ড

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে দুই গোল করে নরওয়েকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন আরলিং হালান্ড। ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে ব্রাজিলের ফুটবল ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার। হালান্ড বলেন, ‘ব্রাজিল একটি ফুটবলের জাতি। কিংবদন্তি খেলোয়াড়দের কারণে ফুটবল বলতে যে দেশটির কথা সবার আগে মনে আসে, সেটি ব্রাজিল। তাদের জার্সি, দেশ, সমর্থকদের আবেগ এবং ইতিহাস সবকিছুই অসাধারণ। ব্রাজিলের বিপক্ষে খেলাটা সত্যিই কিছুটা অবাস্তব মনে হয়।’ নরওয়ের এই গোলমেশিন স্বীকার করেন, ম্যাচের আগে ফেবারিট ছিল ব্রাজিল। তাই তাদের দলের ওপর চাপ তুলনামূলক কম ছিল। এমনকি তিনি কখনও কল্পনাও করেননি যে ব্রাজিলকে হারানো সম্ভব হবে। ‘এখনও সবকিছু অবাস্তব মনে হচ্ছে। এমন কিছু ঘটতে পারে, আমি কখনও ভাবিনি। তাই ব্রাজিলকে হারাতে পারাটা আমার কাছে আরও অবিশ্বাস্য। এটা অসাধারণ একটি অনুভূতি। এখন আমার শুধু বিশ্রাম নিয়ে ঘুমানো দরকার, কারণ আমি পুরোপুরি ক্লান্ত। এই অভিজ্ঞতা সত্যিই শ্বাসরুদ্ধকর।’ ব্রাজিলকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে নরওয়ে। শেষ চারে ওঠার লড়াই

ব্রাজিলকে হারাতে পারবো কখনো কল্পনাও করিনি: হালান্ড

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে দুই গোল করে নরওয়েকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন আরলিং হালান্ড। ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে ব্রাজিলের ফুটবল ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার।

হালান্ড বলেন, ‘ব্রাজিল একটি ফুটবলের জাতি। কিংবদন্তি খেলোয়াড়দের কারণে ফুটবল বলতে যে দেশটির কথা সবার আগে মনে আসে, সেটি ব্রাজিল। তাদের জার্সি, দেশ, সমর্থকদের আবেগ এবং ইতিহাস সবকিছুই অসাধারণ। ব্রাজিলের বিপক্ষে খেলাটা সত্যিই কিছুটা অবাস্তব মনে হয়।’

নরওয়ের এই গোলমেশিন স্বীকার করেন, ম্যাচের আগে ফেবারিট ছিল ব্রাজিল। তাই তাদের দলের ওপর চাপ তুলনামূলক কম ছিল। এমনকি তিনি কখনও কল্পনাও করেননি যে ব্রাজিলকে হারানো সম্ভব হবে।

‘এখনও সবকিছু অবাস্তব মনে হচ্ছে। এমন কিছু ঘটতে পারে, আমি কখনও ভাবিনি। তাই ব্রাজিলকে হারাতে পারাটা আমার কাছে আরও অবিশ্বাস্য। এটা অসাধারণ একটি অনুভূতি। এখন আমার শুধু বিশ্রাম নিয়ে ঘুমানো দরকার, কারণ আমি পুরোপুরি ক্লান্ত। এই অভিজ্ঞতা সত্যিই শ্বাসরুদ্ধকর।’

ব্রাজিলকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে নরওয়ে। শেষ চারে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড। ম্যাচটি আগামী শনিবার মিয়ামিতে অনুষ্ঠিত হবে।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow