ব্রাজিলকে হারানো যাবে কি না, জানালেন হলান্ড

বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল। কিন্তু নিজেদের সমৃদ্ধ ফুটবল ইতিহাসে সেলেসাওরা কখনোই নরওয়েকে হারাতে পারেনি। তবে এই ইতিহাস পেছনে রেখেও আর্লিং হলান্ডের এ কেমন কথা! শেষ ১৬-এর ম্যাচে ব্রাজিলকে হারানোর সম্ভাবনা নাকি কমই দেখছেন এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ গোল করা নরওয়ের এই স্ট্রাইকার। পুরোনো ইতিহাস আর নতুন রোমাঞ্চের গল্প নিয়ে ৫ জুলাই নকআউট পর্বের ‘ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-নরওয়ে। তবে মাঠের লড়াইয়ের আগে কথার লড়াইয়ে পা মাটিতেই রাখছেন নরওয়ের ‘গোলমেশিন’ হলান্ড। ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার যেন বুঝতে পারছেন, অতীত ইতিহাস সমৃদ্ধ হলেও বর্তমানে ছন্দে থাকা ব্রাজিলের মুখোমুখি হওয়াটা বেশ কঠিন। ব্রাজিলকে হারানো যাবে কি না, গতকালের ম্যাচের পর সংবাদ সম্মেলনে এই প্রশ্নে হলান্ডের সোজাসাপটা জবাব, ‘সম্ভাবনা খুবই ক্ষীণ।’ শেষ ষোলোতে ওঠা এবং সামনে ব্রাজিলের মতো প্রতিপক্ষকে নিয়ে সাক্ষাৎকারে হলান্ড বলেন, ‘এখন আমরা শেষ ষোলোতে উঠেছি। সামনে দুর্দান্ত সব দলের মুখোমুখি হতে হবে, তাই কাজটা মোটেও সহজ হবে না। পরের ধাপে যাওয়া খুবই কঠিন হবে। আমরা পারব কি না, সেটাও জানি না। তবে আমরা অনেক প্রস্তুতি নিয়

ব্রাজিলকে হারানো যাবে কি না, জানালেন হলান্ড

বিশ্ব ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল। কিন্তু নিজেদের সমৃদ্ধ ফুটবল ইতিহাসে সেলেসাওরা কখনোই নরওয়েকে হারাতে পারেনি। তবে এই ইতিহাস পেছনে রেখেও আর্লিং হলান্ডের এ কেমন কথা! শেষ ১৬-এর ম্যাচে ব্রাজিলকে হারানোর সম্ভাবনা নাকি কমই দেখছেন এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ গোল করা নরওয়ের এই স্ট্রাইকার।

পুরোনো ইতিহাস আর নতুন রোমাঞ্চের গল্প নিয়ে ৫ জুলাই নকআউট পর্বের ‘ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-নরওয়ে। তবে মাঠের লড়াইয়ের আগে কথার লড়াইয়ে পা মাটিতেই রাখছেন নরওয়ের ‘গোলমেশিন’ হলান্ড।

ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার যেন বুঝতে পারছেন, অতীত ইতিহাস সমৃদ্ধ হলেও বর্তমানে ছন্দে থাকা ব্রাজিলের মুখোমুখি হওয়াটা বেশ কঠিন। ব্রাজিলকে হারানো যাবে কি না, গতকালের ম্যাচের পর সংবাদ সম্মেলনে এই প্রশ্নে হলান্ডের সোজাসাপটা জবাব, ‘সম্ভাবনা খুবই ক্ষীণ।’

শেষ ষোলোতে ওঠা এবং সামনে ব্রাজিলের মতো প্রতিপক্ষকে নিয়ে সাক্ষাৎকারে হলান্ড বলেন, ‘এখন আমরা শেষ ষোলোতে উঠেছি। সামনে দুর্দান্ত সব দলের মুখোমুখি হতে হবে, তাই কাজটা মোটেও সহজ হবে না। পরের ধাপে যাওয়া খুবই কঠিন হবে। আমরা পারব কি না, সেটাও জানি না। তবে আমরা অনেক প্রস্তুতি নিয়েছি এবং এখনো সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই এগিয়ে যাচ্ছি।’‎‎

নরওয়ে এর আগে যে তিনবার বিশ্বকাপে খেলেছে, তার মধ্যে দুবারই বিদায় নিতে হয়েছে এই শেষ ষোলো থেকে। ২৮ বছর পর ফিরে এসে আবার সেই একই মঞ্চে দাঁড়িয়ে দল। এবার সামনে নেইমার-ভিনিসিয়ুসদের ব্রাজিল। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে নামার আগে তাই কোনো আকাশকুসুম স্বপ্ন নয়; বরং নিজেদের প্রাপ্তিটাকেই বড় করে দেখছেন হলান্ড।‎

কিছুটা আবেগঘন কণ্ঠে হলান্ড বলেন, ‘এটা একটা ইতিহাস, অনুভূতিটা অবিশ্বাস্য। ২৮ বছর পর প্রথমবারের মতো আমরা টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছি, গ্রুপ পর্ব পেরিয়েছি, আর এখন নকআউট পর্বেও উঠে নিউইয়র্কে ব্রাজিলের মুখোমুখি হতে যাচ্ছি। এখন থেকে যা-ই হবে, সবই আমাদের জন্য বাড়তি প্রাপ্তি।’‎

ব্রাজিলের বিপক্ষে ইতিহাসের অপরাজেয় রেকর্ড ধরে রেখে নরওয়ে কি পারবে নতুন কোনো রূপকথা লিখতে, নাকি অতীত সমীকরণ চূর্ণ করে কোয়ার্টার ফাইনালের টিকিট কাটবে ব্রাজিল—আর চার দিন পরই জানা যাবে সেই উত্তর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow