ব্রাজিলের কাছে হেরে হতাশায় আগেই বাড়ি যাওয়ার কথা বলছেন স্কটিশ কোচ

দীর্ঘদিন বিশ্বকাপে অনুপস্থিত ছিল স্কটল্যান্ড। এবার সুযোগ এসেছিল বিশ্বকাপে এসে পরের রাউন্ডে জায়গা করে নেওয়ার। কিন্তু ব্রাজিলের বিপক্ষে ৩-০ ব্যবধানের হারে সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে তাদের। কেননা গোল ব্যবধান এত বেশি যে সেরা তৃতীয় দল হয়ে পরের রাউন্ডে ওঠাটাও এখন অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে। আর এজন্যে অনেক হতাশা নিয়েই স্কটল্যান্ড কোচ স্টিভ ক্লার্ক বললেন, তারা বাড়ি ফিরে যাচ্ছেন। স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্ক ব্রাজিলের কাছে পরাজয়ের পর ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ পৌঁছানোর ব্যাপারে হতাশাজনক অবস্থায় মন্তব্য করেছেন। পরাজয়ের পর তিনি বলেন, ‘আমরাই নিজেদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছি, এটাই সত্যি। আমরা তাদের গোল উপহার দিয়েছি। আমরা তাদের সেই ধরনের খেলাই খেলতে দিয়েছি যা তারা চেয়েছিল। এটা হতাশাজনক। খেলোয়াড়রা যে পরিমাণ পরিশ্রম করেছে, তা অবিশ্বাস্য। যারা এই গরম ও আর্দ্র আবহাওয়ায় পুরো ৯০ মিনিট খেলেছে, তারা অসাধারণ ছিল। কিন্তু এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে আমাদের আরও ভালো খেলতে হবে।’ ম্যাচের প্রথমার্ধে ডিফেন্ডারের ভুলে গোল খায় স্কটল্যান্ড। সে বিষয়ে এই কোচ বলেন, ‘ম্যাচের প্রথম চার-পাঁচ

ব্রাজিলের কাছে হেরে হতাশায় আগেই বাড়ি যাওয়ার কথা বলছেন স্কটিশ কোচ

দীর্ঘদিন বিশ্বকাপে অনুপস্থিত ছিল স্কটল্যান্ড। এবার সুযোগ এসেছিল বিশ্বকাপে এসে পরের রাউন্ডে জায়গা করে নেওয়ার। কিন্তু ব্রাজিলের বিপক্ষে ৩-০ ব্যবধানের হারে সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে তাদের। কেননা গোল ব্যবধান এত বেশি যে সেরা তৃতীয় দল হয়ে পরের রাউন্ডে ওঠাটাও এখন অনেক যদি কিন্তুর উপর নির্ভর করছে। আর এজন্যে অনেক হতাশা নিয়েই স্কটল্যান্ড কোচ স্টিভ ক্লার্ক বললেন, তারা বাড়ি ফিরে যাচ্ছেন।

স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্ক ব্রাজিলের কাছে পরাজয়ের পর ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ পৌঁছানোর ব্যাপারে হতাশাজনক অবস্থায় মন্তব্য করেছেন। পরাজয়ের পর তিনি বলেন, ‘আমরাই নিজেদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলেছি, এটাই সত্যি। আমরা তাদের গোল উপহার দিয়েছি। আমরা তাদের সেই ধরনের খেলাই খেলতে দিয়েছি যা তারা চেয়েছিল। এটা হতাশাজনক। খেলোয়াড়রা যে পরিমাণ পরিশ্রম করেছে, তা অবিশ্বাস্য। যারা এই গরম ও আর্দ্র আবহাওয়ায় পুরো ৯০ মিনিট খেলেছে, তারা অসাধারণ ছিল। কিন্তু এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে আমাদের আরও ভালো খেলতে হবে।’

ম্যাচের প্রথমার্ধে ডিফেন্ডারের ভুলে গোল খায় স্কটল্যান্ড। সে বিষয়ে এই কোচ বলেন, ‘ম্যাচের প্রথম চার-পাঁচ মিনিট আমরা বল ভালোভাবে পাস করছিলাম, তারপর একটি ভুল করেছি। এই স্তরে এমন ভুল করা যায় না, কারণ এতে আপনি চাপে পড়ে যান এবং রাতটা খুব দীর্ঘ হয়ে যায়। আমার মনে হয় নিশ্চিতভাবেই আমরা বাড়ি ফিরছি। শুধু স্কটল্যান্ডই প্রথম ম্যাচে জেতার মতো প্রতিপক্ষ পেয়েছে। তারপর বিশ্বের পাঁচ ও ছয় নম্বর র‌্যাঙ্কিংয়ের দলের মুখোমুখি হয়েছে।’

স্কটল্যান্ড তাদের তিনটি গ্রুপ ম্যাচ থেকে মোট ৩ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। এখন নকআউট পর্বে ওঠার জন্য তাদের অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর নির্ভর করতে হবে, যাতে তারা তৃতীয় স্থান অধিকারী সেরা আটটি দলের একটি হিসেবে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিতে পারে।

আরআর/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow