ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে এবারের আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। দলটির বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো এফ. ডি. ফেরেস।       বাংলাদেশে অবস্থিত ব্রাজিলের দূতাবাসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শেষ বাঁশি বাজার পর লাখ লাখ ব্রাজিলিয়ানের মতো বাংলাদেশের অসংখ্য সমর্থকও একই ধরনের হতাশা অনুভব করেছেন। বার্তায় বাংলাদেশের ব্রাজিল-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের জার্সি পরার জন্য, পতাকা ওড়ানোর জন্য, খেলোয়াড়দের সমর্থন করার জন্য এবং আন্তরিক ভালোবাসা দিয়ে ব্রাজিলের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। জাতীয় দলের প্রতি আপনাদের এই ভালোবাসা আমাদের গভীরভাবে স্পর্শ করে।’ তিনি বলেন, এই হার অবশ্যই কষ্টের। কারণ ব্রাজিলিয়ানদের কাছে ফুটবল শুধু একটি খেলা নয়। এটি স্মৃতি, শৈশব, পরিবার, সংগীত, আনন্দ ও আশার প্রতীক। তবে এই বেদনাও ফুটবলেরই অংশ। ব্রাজিল ও ফুটবলের সম্পর্ক অতীতেও বহু কঠিন সময় অতিক্রম করেছে।   রাষ্ট্রদূত আরও বলেন, জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে এবারের আসর থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। দলটির বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো এফ. ডি. ফেরেস।    
 
বাংলাদেশে অবস্থিত ব্রাজিলের দূতাবাসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শেষ বাঁশি বাজার পর লাখ লাখ ব্রাজিলিয়ানের মতো বাংলাদেশের অসংখ্য সমর্থকও একই ধরনের হতাশা অনুভব করেছেন।

বার্তায় বাংলাদেশের ব্রাজিল-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের জার্সি পরার জন্য, পতাকা ওড়ানোর জন্য, খেলোয়াড়দের সমর্থন করার জন্য এবং আন্তরিক ভালোবাসা দিয়ে ব্রাজিলের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। জাতীয় দলের প্রতি আপনাদের এই ভালোবাসা আমাদের গভীরভাবে স্পর্শ করে।’

তিনি বলেন, এই হার অবশ্যই কষ্টের। কারণ ব্রাজিলিয়ানদের কাছে ফুটবল শুধু একটি খেলা নয়। এটি স্মৃতি, শৈশব, পরিবার, সংগীত, আনন্দ ও আশার প্রতীক। তবে এই বেদনাও ফুটবলেরই অংশ। ব্রাজিল ও ফুটবলের সম্পর্ক অতীতেও বহু কঠিন সময় অতিক্রম করেছে।  

রাষ্ট্রদূত আরও বলেন, জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) ফুটবল সমন্বয়ক রদ্রিগো কায়েতানো ইতোমধ্যে বলেছেন, এটি কোনো গল্পের সমাপ্তি নয়। বরং নতুন এক যাত্রার শুরু। প্রতিশ্রুতি, ধৈর্য ও ভবিষ্যতের প্রতি আস্থার ওপর জোর দিয়েছেন তারা। ব্রাজিল আবারও ঘুরে দাঁড়াবে, কারণ পরাজয় কাটিয়ে উঠে ফিরে আসা দেশটির ফুটবল ঐতিহ্যেরই অংশ। 

বাংলাদেশি সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমাদের সঙ্গে কষ্ট পান, আমাদের সঙ্গে উদ্‌যাপন করেন- যেন ব্রাজিলও আপনাদের নিজের দেশ। এই ভালোবাসা ব্রাজিলের মানুষের জন্য এক অমূল্য উপহার। এমন মুহূর্তে বোঝা যায়, ফুটবল এমন এক ভ্রাতৃত্ব গড়ে তুলতে পারে, যা দূরত্ব, ভাষা ও সীমান্তকেও অতিক্রম করে।’

বার্তার শেষাংশে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘হলুদ জার্সি আবারও উজ্জ্বল হবে, গান ফিরে আসবে, আনন্দও ফিরে আসবে। আর ব্রাজিল যখন আবার ঘুরে দাঁড়াবে, তখন আমরা ভুলব না, সবচেয়ে কঠিন সময়েও যারা আমাদের পাশে ছিলেন।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow