ব্রাজিলের সাও পাওলো ও ঢাকার বায়ুর মান আজ একই
বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, ব্রাজিলের সাও পাওলো ও রাজধানী ঢাকার বাতাস আজ একই মানের। সোমবার (৬ জুলাই) সকাল ৮টা ৪৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। আরও পড়ুন চোখ ও ফুসফুসের ক্ষতিসহ বায়ুদূষণ কঠিন যে রোগের ঝুঁকি বাড়ায় অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। সে হিসেবে লাহোরের দূষণ স্কোর ১৬৮ এর অর্থ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর। অপরদিকে, ব্রাজিলের সাও পাওলোর দূষণ স্কোর ৭৫ এবং ঢাকার ৬৮ অর্থাৎ এ দুটি শহরের বাতাস মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে। এসএনআর
বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, ব্রাজিলের সাও পাওলো ও রাজধানী ঢাকার বাতাস আজ একই মানের।
সোমবার (৬ জুলাই) সকাল ৮টা ৪৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সে হিসেবে লাহোরের দূষণ স্কোর ১৬৮ এর অর্থ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর। অপরদিকে, ব্রাজিলের সাও পাওলোর দূষণ স্কোর ৭৫ এবং ঢাকার ৬৮ অর্থাৎ এ দুটি শহরের বাতাস মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।
এসএনআর
What's Your Reaction?
