ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত ৬, বাস্তুচ্যুত হাজারো মানুষ
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে টানা ভারী বৃষ্টিতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গত কয়েকদিনের প্রবল বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পেরনামবুকো ও পারাইবা রাজ্য। রোববার (২ মে) রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পেরনামবুকোতে অতিবৃষ্টির কারণে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। রাজ্যের রাজধানী রেসিফে এবং আশপাশের এলাকায় পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেখানে দুজন এবং পাশের শহর অলিন্দায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রায় এক হাজার ৫০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অন্যদিকে পারাইবা রাজ্যে আরও দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় এক হাজার ৮০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির ইন্টিগ্রেশন ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, কন্ডে, রাজধানী জোয়াও পেসোয়া এবং ক্যাম্পিনা গ্রান্দে শহরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রণালয় জানায়, টানা বৃষ্টির এই সংকটময় সময়ে জাতীয় দুর্যোগ ঝুঁকি ও ব্যবস্থাপনা কেন্দ্র থেকে ২২টি সতর্কতা জারি করা হয়েছে। পেরনামবুকো ও পারাইবার পরিস্থিতি এবং আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দেশটির প্রেস
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে টানা ভারী বৃষ্টিতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গত কয়েকদিনের প্রবল বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পেরনামবুকো ও পারাইবা রাজ্য।
রোববার (২ মে) রয়টার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পেরনামবুকোতে অতিবৃষ্টির কারণে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। রাজ্যের রাজধানী রেসিফে এবং আশপাশের এলাকায় পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেখানে দুজন এবং পাশের শহর অলিন্দায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রায় এক হাজার ৫০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
অন্যদিকে পারাইবা রাজ্যে আরও দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় এক হাজার ৮০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। দেশটির ইন্টিগ্রেশন ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, কন্ডে, রাজধানী জোয়াও পেসোয়া এবং ক্যাম্পিনা গ্রান্দে শহরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্ত্রণালয় জানায়, টানা বৃষ্টির এই সংকটময় সময়ে জাতীয় দুর্যোগ ঝুঁকি ও ব্যবস্থাপনা কেন্দ্র থেকে ২২টি সতর্কতা জারি করা হয়েছে। পেরনামবুকো ও পারাইবার পরিস্থিতি এবং আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তিনি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় সহায়তা দিতে সরকার প্রস্তুত রয়েছে। সরকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
What's Your Reaction?