ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা যোগ দিলো ফ্রান্সে
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে টাঙ্গাইলে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা ফ্রান্সে যোগদান করেছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে বাংলাদেশে ফ্রান্স ফুটবল সমর্থক গোষ্ঠীর সভাপতি কাজী জাকেরুল মওলার কাছে তারা যোগদান করেন। এ সসময় কাজী জাকেরুল মওলা তাদের অভ্যর্থনা জানান। যোগদান করা সমর্থকরা বলেন, ‘চলতি বিশ্বকাপে ফ্রান্সের সমর্থকের সংখ্যা বেড়েছে। আমরা ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা ফ্রান্সে যোগদান করলাম। আশা করছি ফ্রান্স এবারো বিশ্বকাপ জয়ী হবে।‘ এ ব্যাপারে বাংলাদেশে ফ্রান্স ফুটবল সমর্থক গোষ্ঠীর সভাপতি কাজী জাকেরুল মওলা বলেন, ‘বিশ্বকাপে ফ্রান্সের জয়যাত্রা অব্যাহত রয়েছে৷ বিগত ৪০ বছরের ইতিহাসে ফ্রান্স অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে। ফ্রান্সের খেলার নান্দনিকতা মুগ্ধ করে। আমরা প্রায় ৪০ বছর ধরে ফ্রান্সের সমর্থক৷ বাংলাদেশে অসংখ্য ফ্রান্সের সমর্থক রয়েছে। আজকে যারা যোগদান করলো তাদের স্বাগতম জানাই।’ আব্দুল্লাহ আল নোমান/এফএ/জেআইএম
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে টাঙ্গাইলে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা ফ্রান্সে যোগদান করেছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে বাংলাদেশে ফ্রান্স ফুটবল সমর্থক গোষ্ঠীর সভাপতি কাজী জাকেরুল মওলার কাছে তারা যোগদান করেন। এ সসময় কাজী জাকেরুল মওলা তাদের অভ্যর্থনা জানান।
যোগদান করা সমর্থকরা বলেন, ‘চলতি বিশ্বকাপে ফ্রান্সের সমর্থকের সংখ্যা বেড়েছে। আমরা ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা ফ্রান্সে যোগদান করলাম। আশা করছি ফ্রান্স এবারো বিশ্বকাপ জয়ী হবে।‘
এ ব্যাপারে বাংলাদেশে ফ্রান্স ফুটবল সমর্থক গোষ্ঠীর সভাপতি কাজী জাকেরুল মওলা বলেন, ‘বিশ্বকাপে ফ্রান্সের জয়যাত্রা অব্যাহত রয়েছে৷ বিগত ৪০ বছরের ইতিহাসে ফ্রান্স অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে। ফ্রান্সের খেলার নান্দনিকতা মুগ্ধ করে। আমরা প্রায় ৪০ বছর ধরে ফ্রান্সের সমর্থক৷ বাংলাদেশে অসংখ্য ফ্রান্সের সমর্থক রয়েছে। আজকে যারা যোগদান করলো তাদের স্বাগতম জানাই।’
আব্দুল্লাহ আল নোমান/এফএ/জেআইএম
What's Your Reaction?