‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের আকস্মিক বিদায়ে ভেঙে পড়েছেন বিশ্বের কোটি কোটি সমর্থক। সেই হতাশার ঢেউ ছুঁয়ে গেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। প্রিয় দলের বিদায়ে মন খারাপ হলেও ব্রাজিলের প্রতি আজীবন সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ব্রাজিলের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন তটিনী। সেখানে ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা- আমি আমার দলের সাথেই থাকব।’ ছবিতে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর ভঙ্গিতে হাসতে দেখা যায় অভিনেত্রীকে। পরাজিত সেলেসাও সমর্থকদের বর্তমান মিশ্র আবেগেরই যেন প্রতিফলন ফুটে ওঠে সেই ছবিতে। শুধু তাই নয়, নিজের পোস্টের মন্তব্যের ঘরেও একাধিক কান্নার ইমোজি ব্যবহার করে দলের বিদায়ে নিজের হতাশার প্রকাশ করেছেন তিনি। এর আগে বিশ্বকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে

‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’
চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের আকস্মিক বিদায়ে ভেঙে পড়েছেন বিশ্বের কোটি কোটি সমর্থক। সেই হতাশার ঢেউ ছুঁয়ে গেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। প্রিয় দলের বিদায়ে মন খারাপ হলেও ব্রাজিলের প্রতি আজীবন সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ব্রাজিলের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন তটিনী। সেখানে ব্রাজিলের জার্সি পরা নিজের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা- আমি আমার দলের সাথেই থাকব।’ ছবিতে এক হাত দিয়ে চোখ ঢেকে কান্না লুকানোর ভঙ্গিতে হাসতে দেখা যায় অভিনেত্রীকে। পরাজিত সেলেসাও সমর্থকদের বর্তমান মিশ্র আবেগেরই যেন প্রতিফলন ফুটে ওঠে সেই ছবিতে। শুধু তাই নয়, নিজের পোস্টের মন্তব্যের ঘরেও একাধিক কান্নার ইমোজি ব্যবহার করে দলের বিদায়ে নিজের হতাশার প্রকাশ করেছেন তিনি। এর আগে বিশ্বকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন অপ্রত্যাশিত ও দ্রুত বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে তুমুল আলোচনা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow