ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

নকআউট পর্বে ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু এক চমকপ্রদ মন্তব্য করেছেন। তার মতে, চলতি বিশ্বকাপের সবচেয়ে সেরা দল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে একই সঙ্গে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির প্রশংসায় পঞ্চমুখ এই জাপানি কোচ বিশ্বাস করেন, শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে পরবর্তী ধাপে ওঠার সুযোগও রয়েছে তার দলের। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে হাজিমে মোরিয়াসু বলেন, আমি আমার চোখ বন্ধ করে আশা করছি এখানে অন্য কোনো দেশের সাংবাদিক নেই। কিন্তু আমি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এটা (বিশ্বকাপের সেরা দল) বলব, যারা ভালো খেলছে। তবে আমি ব্রাজিলের কাছে ক্ষমা চাই। যদিও আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা দল হিসেবে উল্লেখ করেছেন, তবু ব্রাজিল এবং তাদের নতুন কোচ কার্লো আনচেলত্তির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন মোরিয়াসু। ইতালিয়ান এই কোচকে নিয়ে তিনি বলেন, আমি আনচেলত্তিকে কোচ হিসেবে প্রশংসা করি। চ্যাম্পিয়ন্স লিগে তার অনেক সাফল্য রয়েছে এবং তিনি পাঁচটি মেজর লিগেই শিরোপা জিতেছেন। তিনি দুর্দান্ত। আমি কখনো তার পর্যায়ে পৌঁছাতে পারব না। এখন তিনি ব্রাজিলকে নেতৃত্ব দিচ্ছেন, যারা বিশ্

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ
নকআউট পর্বে ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু এক চমকপ্রদ মন্তব্য করেছেন। তার মতে, চলতি বিশ্বকাপের সবচেয়ে সেরা দল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে একই সঙ্গে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির প্রশংসায় পঞ্চমুখ এই জাপানি কোচ বিশ্বাস করেন, শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে পরবর্তী ধাপে ওঠার সুযোগও রয়েছে তার দলের। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে হাজিমে মোরিয়াসু বলেন, আমি আমার চোখ বন্ধ করে আশা করছি এখানে অন্য কোনো দেশের সাংবাদিক নেই। কিন্তু আমি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে এটা (বিশ্বকাপের সেরা দল) বলব, যারা ভালো খেলছে। তবে আমি ব্রাজিলের কাছে ক্ষমা চাই। যদিও আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা দল হিসেবে উল্লেখ করেছেন, তবু ব্রাজিল এবং তাদের নতুন কোচ কার্লো আনচেলত্তির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন মোরিয়াসু। ইতালিয়ান এই কোচকে নিয়ে তিনি বলেন, আমি আনচেলত্তিকে কোচ হিসেবে প্রশংসা করি। চ্যাম্পিয়ন্স লিগে তার অনেক সাফল্য রয়েছে এবং তিনি পাঁচটি মেজর লিগেই শিরোপা জিতেছেন। তিনি দুর্দান্ত। আমি কখনো তার পর্যায়ে পৌঁছাতে পারব না। এখন তিনি ব্রাজিলকে নেতৃত্ব দিচ্ছেন, যারা বিশ্বের অন্যতম সেরা দল। এটা সহজ কাজ নয়। এর ফলও তিনি পাচ্ছেন, যা প্রমাণ করে তার অনেক শক্তি ও সামর্থ্য আছে। ব্রাজিলকে বিশ্বের শীর্ষ দল হিসেবে উল্লেখ করলেও নিজেদের সম্ভাবনা নিয়েও আশাবাদী জাপান কোচ। তিনি বলেন, এটা হতে যাচ্ছে দারুণ এক অভিজ্ঞতা। তারা পারফেক্ট, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের জয়ের ও পরবর্তী ধাপে যাওয়ার একটা সুযোগ আছে। আমরা সেই সম্ভাবনার দিকে এগোচ্ছি এবং প্রস্তুতি নিচ্ছি। আমরা ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ জিতেছিলাম। সম্ভবত সেই কারণে তারা আরও বেশি উজ্জীবিত। আমি এই ম্যাচের জন্য উন্মুখ হয়ে আছি। জাপান এখন আর ব্রাজিলের জন্য সহজ প্রতিপক্ষ নয় বলেও মনে করেন মোরিয়াসু। তার ভাষায়, আগে জাপান ব্রাজিলের জন্য সহজ প্রতিপক্ষ ছিল। কিন্তু শেষ প্রীতি ম্যাচের পর আমরা প্রমাণ করেছি, ব্রাজিলের কাছে আর সহজ নই আমরা। এটা আমাদের জন্য একটি সুবিধা এবং উন্নতির প্রতিফলন। ব্রাজিল বিশ্বের শীর্ষ দল, আমরা তাদের শ্রদ্ধা করি। কিন্তু পরের ম্যাচে কী হবে, তা কেউ জানে না। আমাদেরও জেতার সুযোগ থাকবে। এদিকে, চলতি বিশ্বকাপে গোলের নতুন রেকর্ড গড়েছে জাপান। সুইডেনের বিপক্ষে গোল করে টুর্নামেন্টে তাদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে সাত, যা এক বিশ্বকাপে দেশটির সর্বোচ্চ। এর আগে আট বছর আগে রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোয় ওঠার পথে জাপানের সর্বোচ্চ গোল ছিল ছয়টি। এ নিয়ে টানা তৃতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট নিশ্চিত করল জাপান। সব মিলিয়ে এটি তাদের পঞ্চমবারের মতো শেষ ষোলোতে ওঠা। এর আগে ২০০২ সালে যৌথ আয়োজক হিসেবে প্রথমবার নকআউট পর্বে খেলেছিল জাপান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow