ব্রাজিল ম্যাচে ‘ফাঁদে’ স্কটল্যান্ড, কঠিন ভবিষ্যদ্বাণী জো কোলের

২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে স্কটল্যান্ড। সাবেক ইংলিশ তারকা জো কোল মনে করেন, ম্যাচের সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যা স্কটিশদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হতে পারে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্থানীয় সময় বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়ায় খেলতে হবে দুই দলকে। জো কোলের মতে, এই পরিস্থিতি ব্রাজিলের জন্য সুবিধাজনক হলেও স্কটল্যান্ডের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। স্কটল্যান্ড টুর্নামেন্টে হাইতিকে হারিয়ে যাত্রা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে হেরে যায়। ফলে নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে ব্রাজিলের বিপক্ষে অন্তত একটি পয়েন্ট পেতে চাইবে স্টিভ ক্লার্কের দল। ড্র করতে পারলে সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২-এ যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে। তবে জো কোল স্কটল্যান্ডের সম্ভাবনা নিয়ে খুব একটা আশাবাদী নন। তার মতে, মায়ামির প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্রাজিলের বিপক্ষে খেলাটা টুর্নামেন্টের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। কৌতুকের সুরে কোল বলেন, ‘ফিফা যেন স্কটল্যান্ডকে ফাঁদে ফেলেছে। মায়ামিতে বিকেল ৫টায় ব্রাজিলের

ব্রাজিল ম্যাচে ‘ফাঁদে’ স্কটল্যান্ড, কঠিন ভবিষ্যদ্বাণী জো কোলের
২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হওয়ার আগে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে স্কটল্যান্ড। সাবেক ইংলিশ তারকা জো কোল মনে করেন, ম্যাচের সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে যা স্কটিশদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হতে পারে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্থানীয় সময় বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়ায় খেলতে হবে দুই দলকে। জো কোলের মতে, এই পরিস্থিতি ব্রাজিলের জন্য সুবিধাজনক হলেও স্কটল্যান্ডের জন্য বড় বাধা হয়ে দাঁড়াবে। স্কটল্যান্ড টুর্নামেন্টে হাইতিকে হারিয়ে যাত্রা শুরু করলেও দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে হেরে যায়। ফলে নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রাখতে ব্রাজিলের বিপক্ষে অন্তত একটি পয়েন্ট পেতে চাইবে স্টিভ ক্লার্কের দল। ড্র করতে পারলে সেরা তৃতীয় দল হিসেবে শেষ ৩২-এ যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে। তবে জো কোল স্কটল্যান্ডের সম্ভাবনা নিয়ে খুব একটা আশাবাদী নন। তার মতে, মায়ামির প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্রাজিলের বিপক্ষে খেলাটা টুর্নামেন্টের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। কৌতুকের সুরে কোল বলেন, ‘ফিফা যেন স্কটল্যান্ডকে ফাঁদে ফেলেছে। মায়ামিতে বিকেল ৫টায় ব্রাজিলের বিপক্ষে ম্যাচ। এটাই সম্ভবত পুরো টুর্নামেন্টের সবচেয়ে কঠিন ম্যাচ। আমার মনে হয় তাদের কোনো সুযোগই নেই। এমন গরমে খেলেছি আমি, প্রথমার্ধ পার করতে হয়তো ছয়-সাতটি হাইড্রেশন ব্রেক লাগবে!’ অন্যদিকে ব্রাজিলও নকআউটে নিশ্চিন্ত নয়। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কার্লো আনচেলত্তির দল। গ্রুপ চ্যাম্পিয়ন হতে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ই তাদের প্রধান লক্ষ্য। ব্রাজিলের তারকাবহুল আক্রমণভাগ এবং আবহাওয়ার সুবিধা বিবেচনায় ম্যাচে সেলেসাওদেরই এগিয়ে রাখছেন অনেক বিশ্লেষক। তবে স্কটল্যান্ডের লড়াকু মানসিকতা ম্যাচটিকে জমিয়ে তুলতে পারে বলেও মত ফুটবলবিশ্বের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow