ব্রাজিল সমর্থকদের নিয়ে হাস্যরস আর্জেন্টিনা সমর্থকদের

১৬ জুলাই রাত ১টায় বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। এর আগে ১৫ জুলাই রাত ১টায় অনুষ্ঠিত হয়েছে ফ্রান্স বনাম স্পেনের খেলা। অনেক ব্রাজিল সমর্থক এ সময় ফ্রান্সের সমর্থন করেছেন। কিন্তু ফ্রান্স হেরে বাদ পড়ে যাওয়ায় তারা হতাশ হয়ে আর্জেন্টিনাকে সমর্থন করতে চাইছেন। আর্জেন্টিনাকে সমর্থনের বিষয়টি তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান দিয়েছেন। যে কারণে আর্জেন্টিনার সমর্থকরা বিভিন্ন রকম হাস্যরস করছেন। তারা আর্জেন্টিনাকে সমর্থন না করার অনুরোধ জানিয়েছেন। সাকিব জামাল লিখেছেন, ‘একটা বিশেষ দলের সমর্থক যারা হারতে হারতে ক্লান্ত; তারা আজ আর্জেন্টিনাকে সাপোর্ট করতে চাচ্ছেন। এদের জন্য শর্ত হলো, আগে দল বদলের ফর্ম পূরণ করতে হবে!’ আরও পড়ুন মিশরের সাথে ফিফা জিতেছে: আসিফ নজরুল ফয়সাল খান লিখেছেন, ‘ব্রাজিলিয়ান সমর্থকদের কাছে মাফও চাই দোয়াও চাই। তোমরা আর্জেন্টিনা সমর্থন কইরো না প্লিজ। তোমরা যাকেই সমর্থন করতেছো তারাই হারতেছে।’ নারগিছ আহমেদ লিখেছেন, ‘হলুদ জার্সি যেই দল করে; সেই দলই হেরে যায়।’ লিমন আহমেদ লিখেছেন, ‘ইংল্যান্ডের উচিত ভালো খেলার চেষ্টার চেয়ে ব্রাজিল সাপোর্টারদের প্রতি

ব্রাজিল সমর্থকদের নিয়ে হাস্যরস আর্জেন্টিনা সমর্থকদের

১৬ জুলাই রাত ১টায় বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। এর আগে ১৫ জুলাই রাত ১টায় অনুষ্ঠিত হয়েছে ফ্রান্স বনাম স্পেনের খেলা। অনেক ব্রাজিল সমর্থক এ সময় ফ্রান্সের সমর্থন করেছেন। কিন্তু ফ্রান্স হেরে বাদ পড়ে যাওয়ায় তারা হতাশ হয়ে আর্জেন্টিনাকে সমর্থন করতে চাইছেন।

আর্জেন্টিনাকে সমর্থনের বিষয়টি তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান দিয়েছেন। যে কারণে আর্জেন্টিনার সমর্থকরা বিভিন্ন রকম হাস্যরস করছেন। তারা আর্জেন্টিনাকে সমর্থন না করার অনুরোধ জানিয়েছেন।

সাকিব জামাল লিখেছেন, ‘একটা বিশেষ দলের সমর্থক যারা হারতে হারতে ক্লান্ত; তারা আজ আর্জেন্টিনাকে সাপোর্ট করতে চাচ্ছেন। এদের জন্য শর্ত হলো, আগে দল বদলের ফর্ম পূরণ করতে হবে!’

ফয়সাল খান লিখেছেন, ‘ব্রাজিলিয়ান সমর্থকদের কাছে মাফও চাই দোয়াও চাই। তোমরা আর্জেন্টিনা সমর্থন কইরো না প্লিজ। তোমরা যাকেই সমর্থন করতেছো তারাই হারতেছে।’

নারগিছ আহমেদ লিখেছেন, ‘হলুদ জার্সি যেই দল করে; সেই দলই হেরে যায়।’

লিমন আহমেদ লিখেছেন, ‘ইংল্যান্ডের উচিত ভালো খেলার চেষ্টার চেয়ে ব্রাজিল সাপোর্টারদের প্রতি বেশি সিরিয়াস হওয়া! এখন পর্যন্ত ওরা যারেই সাপোর্ট দিয়েছে সবাই হেরেছে।

দেবাশীষ ঘোষ লিখেছেন, ‘আজকাল কী হয়েছে কে জানে? খেলায় যে দলকে মনে মনে সাপোর্ট করি; সেই দলই হেরে যাচ্ছে। এটা কি কাকতালীয় নাকি আমি কুফা। যাই হউক, আজকে আর্জেন্টিনাকে সাপোর্ট করব ভাবছি। আর্জেন্টিনার সাপোর্টাররা অনুমতি দিবে কি না তাই ভাবছি।’

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow