ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ হবে তো!

ব্রাজিল-স্কটল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় এখন আবহাওয়া। মিয়ামির বৈরী আবহাওয়া এই ম্যাচকে ঘিরে অনিশ্চয়তা তৈরী করেছে। আজ রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টা) হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। তবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরুর নির্ধারিত সময়ে বজ্রঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে ম্যাচ শুরু বিলম্বিত হওয়া কিংবা চলাকালীন খেলা থামিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। ফিফার নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইল ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলেই খেলা সঙ্গে সঙ্গে বন্ধ করতে হয়। এরপর সর্বশেষ বজ্রপাতের অন্তত ৩০ মিনিট না পেরোনো পর্যন্ত ম্যাচ পুনরায় শুরু করা যায় না। তাই আবহাওয়া খারাপ হলে দীর্ঘ বিরতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চলতি বিশ্বকাপে এমন ঘটনা এর আগেও ঘটেছে। ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাকের ম্যাচ বজ্রঝড়ের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল। বিরতির পর আবার ওয়ার্মআপ করে মাঠে নামতে হয়েছিল দুই দলের ফুটবলারদের। সম্ভাব্য বিলম্বের বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নিয়েছে স্কটল্যান্ডও। প্রধান কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, ম্যাচ দেরিতে শুরু হলেও কিংবা মাঝপথে

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ হবে তো!

ব্রাজিল-স্কটল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় এখন আবহাওয়া। মিয়ামির বৈরী আবহাওয়া এই ম্যাচকে ঘিরে অনিশ্চয়তা তৈরী করেছে। আজ রাতে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৪টা) হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। তবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরুর নির্ধারিত সময়ে বজ্রঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে ম্যাচ শুরু বিলম্বিত হওয়া কিংবা চলাকালীন খেলা থামিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

ফিফার নিরাপত্তা নীতিমালা অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইল ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলেই খেলা সঙ্গে সঙ্গে বন্ধ করতে হয়। এরপর সর্বশেষ বজ্রপাতের অন্তত ৩০ মিনিট না পেরোনো পর্যন্ত ম্যাচ পুনরায় শুরু করা যায় না। তাই আবহাওয়া খারাপ হলে দীর্ঘ বিরতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

চলতি বিশ্বকাপে এমন ঘটনা এর আগেও ঘটেছে। ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাকের ম্যাচ বজ্রঝড়ের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল। বিরতির পর আবার ওয়ার্মআপ করে মাঠে নামতে হয়েছিল দুই দলের ফুটবলারদের।

সম্ভাব্য বিলম্বের বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নিয়েছে স্কটল্যান্ডও। প্রধান কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, ম্যাচ দেরিতে শুরু হলেও কিংবা মাঝপথে থেমে গেলেও সেই পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা তাদের রয়েছে।

নকআউট পর্বে ওঠার লড়াইয়ে স্কটল্যান্ডের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। শেষ ষোলো নিশ্চিত করতে তাদের অন্তত এক পয়েন্ট প্রয়োজন। তবে হেরে গেলেও বিদায়ের শঙ্কা পুরোপুরি নিশ্চিত নয়; অন্য ম্যাচের ফলও প্রভাব ফেলবে তাদের ভাগ্যে।

অন্যদিকে ব্রাজিল শিবিরে আশার খবর, চোট কাটিয়ে নেইমারের ফেরার সম্ভাবনা রয়েছে। তবে স্কটল্যান্ডকে এই ম্যাচেও খেলতে হবে ডিফেন্ডার অ্যারন হিকিকে ছাড়াই।

এখন সব নজর শুধু দুই দলের লড়াইয়ে নয়, আকাশের দিকেও। আবহাওয়া অনুকূলে থাকলে নির্ধারিত সময়েই শুরু হবে বহুল প্রতীক্ষিত ম্যাচ। আর বজ্রঝড় দেখা দিলে বিশ্বকাপে আরও একটি ম্যাচে অপেক্ষার প্রহর গুনতে হতে পারে ফুটবলার ও সমর্থকদের।

এসকেডি/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow