ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাছ ধরার ইজারাকে কেন্দ্র করে কালিকচ্ছ ইউনিয়নের ধরুন্তী ও সূর্যকান্দি দুই গ্রামের সংঘর্ষে হাদিম মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার (২৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মো. হাদিম মিয়া ধরন্তি চাকসার গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে। রাতে কালিকচ্ছ বাজার এলাকায় হাদিম মিয়া ও মোশাররফ মিয়ার পক্ষের লোকজন মুখোমুখি হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় মো. হাদিম মিয়া গুরুতর আহত হন। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে সরাইল থানা ও জেলা রিজার্ভ পুলিশ পৌঁছে থামানোর চেষ্টা করছেন। সংঘর্ষে রিজার্ভ পুলিশের শরীফ নামের একজন কনস্টেবল আহত হন। সংঘর্ষ এখনো নিয়ন্ত্রণে আসেনি। তাই পুলিশ ও সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাছ ধরার ইজারাকে কেন্দ্র করে কালিকচ্ছ ইউনিয়নের ধরুন্তী ও সূর্যকান্দি দুই গ্রামের সংঘর্ষে হাদিম মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার (২৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মো. হাদিম মিয়া ধরন্তি চাকসার গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে।

রাতে কালিকচ্ছ বাজার এলাকায় হাদিম মিয়া ও মোশাররফ মিয়ার পক্ষের লোকজন মুখোমুখি হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় মো. হাদিম মিয়া গুরুতর আহত হন। পরে তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে সরাইল থানা ও জেলা রিজার্ভ পুলিশ পৌঁছে থামানোর চেষ্টা করছেন। সংঘর্ষে রিজার্ভ পুলিশের শরীফ নামের একজন কনস্টেবল আহত হন।

সংঘর্ষ এখনো নিয়ন্ত্রণে আসেনি। তাই পুলিশ ও সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow