ব্রাহ্মণবাড়িয়ায় হচ্ছে নতুন ইপিজেড
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নতুন একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
রোববার (২৯ মার্চ) বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
গত ২৪ মার্চ কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর এলাকায় একটি ইপিজেড স্থাপনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উল্লেখ করে বেপজার নির্বাহী চেয়ারম্যানকে চিঠি দেন কবীর আহমেদ ভূঁইয়া।
চিঠিতে বলা হয়, কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে তিনলাখপীর এলাকা অবস্থিত। সেখান থেকে আখাউড়া স্থলবন্দর এবং আখাউড়া রেলওয়ে জংশনের দূরত্বও সীমিত। সড়ক ও রেলপথে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের সঙ্গে সহজ যোগাযোগের কারণে কাঁচামাল সংগ্রহ ও উৎপাদিত পণ্য পরিবহনে আদর্শ স্থান তিনলাখপীর। এখানে বিশাল আয়তনের খাস জমিও রয়েছে। এর ফলে তিনলাখপীর এলাকাটি ইপিজেড স্থাপনের জন্য উপযোগী।
কবীর আহমেদ ভূঁই

কবীর আহমেদ ভূঁইয়া বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী ছিলেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানীর বড়ভাই। পাশাপাশি ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনেরও চেয়ারম্যান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া বলেন, তিনলাখপীরে প্রচুর খাস জমি রয়েছে সরকারের। প্রয়োজনে ব্যক্তি মালিকানার জমিও সহজেই অধিগ্রহণ করা যাবে। বর্জ্য ব্যবস্থাপনারও ভালো সুবিধা রয়েছে। এখানে ইপিজেড হলে কসবা-আখাউড়া তথা পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলার অর্থনৈতিক চিত্র পাল্টে যাবে।