ব্রিটিশ হাইকমিশনার থেকে সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা: নাঈম সম্পর্কে যা জানা যায়
দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের আলোচিত বিভিন্ন বোমা হামলা, গ্রেনেড হামলা ও রাজনৈতিক সহিংসতার মামলায় ঘুরে-ফিরে এসেছে একটি নাম— সৈয়দ নাঈম আহমদ। কখনো জঙ্গিবাদ-সংশ্লিষ্ট মামলার আসামি, কখনো আলোচিত হামলায় অভিযুক্ত, আবার কোনো কোনো মামলায় খালাসপ্রাপ্ত। দীর্ঘ এই পথচলায় নতুন অধ্যায় যুক্ত হলো বৃহস্পতিবার (২৫ জুন), যখন সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেন আদালত।
What's Your Reaction?
