‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

বিশ্বজুড়ে তুমুল দর্শকপ্রিয় মার্কিন ক্রাইম ড্রামা সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর সেই ঠান্ডা মাথার কুখ্যাত খলনায়ক ‘গুস্তাভো ফ্রিলিং’ বা ‘গাস ফ্রিন্জ’-কে কার না মনে আছে! পর্দায় খল চরিত্রে কাঁপানো সেই বর্ষীয়ান হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো এবার বাস্তব জীবনে এক বড় আধ্যাত্মিক পরিবর্তনের মধ্য দিয়ে গেলেন। আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কয়েক দশক ধরে হলিউড মাতানো এই জনপ্রিয় তারকা। সৌদি আরবে তার নতুন সিনেমা ‘সেভেন ডগস’-এর শুটিং চলাকালীন তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুরো বিশ্বজুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় ও সাড়া পড়েছে। সম্প্রতি সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলালশেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো একটি মসজিদের ভেতরে অল্প কয়েকজন মানুষের সাথে রয়েছেন। এরপর তিনি সেখানে উপস্থিত অন্যদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে নামাজেও অংশ নেন। ভিডিওটি শেয়ার হওয়ার পরপরই তা নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়। তুর্কি আলালশেখ জানিয়েছেন, ‘সেভেন ডগস’

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ
বিশ্বজুড়ে তুমুল দর্শকপ্রিয় মার্কিন ক্রাইম ড্রামা সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এর সেই ঠান্ডা মাথার কুখ্যাত খলনায়ক ‘গুস্তাভো ফ্রিলিং’ বা ‘গাস ফ্রিন্জ’-কে কার না মনে আছে! পর্দায় খল চরিত্রে কাঁপানো সেই বর্ষীয়ান হলিউড অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো এবার বাস্তব জীবনে এক বড় আধ্যাত্মিক পরিবর্তনের মধ্য দিয়ে গেলেন। আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কয়েক দশক ধরে হলিউড মাতানো এই জনপ্রিয় তারকা। সৌদি আরবে তার নতুন সিনেমা ‘সেভেন ডগস’-এর শুটিং চলাকালীন তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুরো বিশ্বজুড়ে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় ও সাড়া পড়েছে। সম্প্রতি সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আলালশেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিশেষ ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো একটি মসজিদের ভেতরে অল্প কয়েকজন মানুষের সাথে রয়েছেন। এরপর তিনি সেখানে উপস্থিত অন্যদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে নামাজেও অংশ নেন। ভিডিওটি শেয়ার হওয়ার পরপরই তা নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায়। তুর্কি আলালশেখ জানিয়েছেন, ‘সেভেন ডগস’ সিনেমার শুটিংয়ের জন্য সৌদি আরবে অবস্থানকালে সেখানকার মুসলিমদের সাথে ইতিবাচক আলাপচারিতা, তাদের আন্তরিকতা ও সুন্দর আচার-আচরণে দারুণভাবে মুগ্ধ হন এসপোসিতো। এই গভীর মুগ্ধতা এবং ব্যক্তিগত অনুভূতির জায়গা থেকেই তিনি ইসলাম ধর্মের মূল বিশ্বাস ‘শাহাদা’ (কালেমা) পাঠ করে আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত নেন। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘সেভেন ডগস’ ও ‘ব্রেকিং ব্যাড’ তারকা জিয়ানকার্লো এসপোসিতো সৌদি আরবে মুসলিমদের সাথে আলাপচারিতায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন। এরপর তিনি একটি মসজিদে শাহাদা পাঠ করেন এবং সহ-অভিনেতা ও কলাকুশলীদের সাথে নামাজে যোগ দেন। সমস্ত প্রশংসা আল্লাহর। ধর্ম পরিবর্তনের পর এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি ব্যক্ত করে এই অভিনেতা বলেন, 'আমার কাছে ভক্তি ও নিষ্ঠাটাই সব। এটা বোঝা যে ঈশ্বর বা আল্লাহ মাত্র একজন। এই দেশগুলোতে হযরত মুহাম্মদ (সা.)-ই সব। আমার কাছেও বিষয়টি এখন ঠিক তাই।'  জিয়ানকার্লো এসপোসিতো বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় এবং ভীষণ পরিচিত একজন অভিনেতা। কয়েক দশক ধরে তিনি হলিউডের প্রথম সারির কাজগুলোতে অভিনয় করছেন। ‘ব্রেকিং ব্যাড’ এবং এর স্পিন-অফ ‘বেটার কল সল’ সিরিজে মাদক সম্রাট ‘গুস্তাভো ফ্রিলিং’-এর চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা ও সমালোচকদের প্রশংসা পান। এছাড়া ‘দ্য বয়েজ’, ‘দ্য ম্যান্ডালোরিয়ান’ ও ‘গডফাদার অফ হারলেম’-এর মতো বিখ্যাত সিরিজ ও সিনেমাতেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভি ও রিজিওনাল মিডিয়ার বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow