বড় দুই দেশ এখন আমিনুলের ‘শত্রু’

বাংলাদেশের অভিষেক টেস্টে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করা আমিনুল জাতীয় দলে খেলেছেন এক যুগের বেশি সময় ধরে। জাতীয় দলের জার্সি গায়ে ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডেতে খেলা আমিনুলের নেতৃত্বেই ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপ খেলে বাংলাদেশ। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার পর দেশে কোচিং শুরু করেছিলেন। পরে অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে থিতু হন। গত এক যুগের বেশি সময় আইসিসি ও এসিসির বিভিন্ন দায়িত্বে ছিলেন আমিনুল। গত বছরের মে মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু গত মঙ্গলবার দেশের ক্রিকেটাঙ্গনে বড় ধরনের রদবদল ঘটে।ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করে তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি নতুন অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কপাল পুড়ে আমিনুল ইসলাম বুলবুলের। যেন রাতারাতিই বদলে যায় চিত্রনাট্য। দুই মেয়াদে ১০ মাসের সেই দায়িত্ব শেষ হয়ে গেছে তার। এর মধ্যেই একটি চাকরিরও প্রস্তাব পেয়েছিলেন আমিনুল। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সেই চাকরিটি হয়নি প্রভাবশালী দুটি দেশ ভেটো

বড় দুই দেশ এখন আমিনুলের ‘শত্রু’

বাংলাদেশের অভিষেক টেস্টে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করা আমিনুল জাতীয় দলে খেলেছেন এক যুগের বেশি সময় ধরে। জাতীয় দলের জার্সি গায়ে ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডেতে খেলা আমিনুলের নেতৃত্বেই ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপ খেলে বাংলাদেশ। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার পর দেশে কোচিং শুরু করেছিলেন। পরে অস্ট্রেলিয়ায় পরিবার নিয়ে থিতু হন।

গত এক যুগের বেশি সময় আইসিসি ও এসিসির বিভিন্ন দায়িত্বে ছিলেন আমিনুল। গত বছরের মে মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৬তম সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। কিন্তু গত মঙ্গলবার দেশের ক্রিকেটাঙ্গনে বড় ধরনের রদবদল ঘটে।ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করে তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের একটি নতুন অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

কপাল পুড়ে আমিনুল ইসলাম বুলবুলের। যেন রাতারাতিই বদলে যায় চিত্রনাট্য। দুই মেয়াদে ১০ মাসের সেই দায়িত্ব শেষ হয়ে গেছে তার। এর মধ্যেই একটি চাকরিরও প্রস্তাব পেয়েছিলেন আমিনুল। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সেই চাকরিটি হয়নি প্রভাবশালী দুটি দেশ ভেটো দেওয়ায়। দেশের ক্রীড়াঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখ যেন এবার দুটি দেশের শত্রুতে পরিণত হলেন। যা রীতিমতো অবিশ্বাস্যই বটে!
যদিওবা সেই দুই দেশ কোনগুলো তা প্রকাশ করেননি আমিনুল।

এ বিষয়ে বিসিবির সদ্য অপসারিত সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘একটা বড় চাকরির সুযোগ এসেছিল এসিসিতে। কিন্তু দুটো বড় বড় দেশ সেখানে ভেটো দিয়েছে। সেটা আর হয়তো হবে না।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow