বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল ফারিন খান বর্তমানে নাটক ও ওয়েব কনটেন্টের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘রোদের জোছনা’ শিরোনামের নতুন একটি নাটকে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর। নাটকটিতে ফারিনকে দেখা যাবে ‘জোছনা’ চরিত্রে। নাটকটি প্রসঙ্গে ফারিন জানান, এটি একটি আবেগঘন গল্প। এক নবদম্পতির সুখের সংসার, হঠাৎ ঘটে যাওয়া একটি মৃত্যু এবং সেই ঘটনাকে ঘিরে তৈরি হওয়া নানা অনুভূতি ও টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে যাবে কাহিনি। ঈদের পর এই নাটকের মাধ্যমেই নতুন করে কাজ শুরু করছেন তিনি। তবে নাটকের ব্যস্ততার মাঝেও বড় পর্দার পরিকল্পনা নিয়ে ভাবছেন এই অভিনেত্রী। সম্প্রতি বেশ কয়েকটি সিনেমার চিত্রনাট্য তার হাতে এসেছে। যদিও এখনো কোনো সিনেমার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবুও ভালো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে চলতি বছরই সিনেমায় দেখা যেতে পারে তাকে। ফারিন জানান, তার প্রথম সিনেমা ‘ধ্যাততেরিকি’ মুক্তি পেয়েছিল প্রায় ৯ বছর আগে। তখন তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন। অল্প বয়স, পড়াশোনার চাপ এবং পারিবারিক অনিচ্ছার কারণে চলচ্চিত্রে নিয়মিত হওয়া সম্ভব হয়নি। ফলে অভিনয়ে বিরতি নিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল ফারিন খান বর্তমানে নাটক ও ওয়েব কনটেন্টের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘রোদের জোছনা’ শিরোনামের নতুন একটি নাটকে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর। নাটকটিতে ফারিনকে দেখা যাবে ‘জোছনা’ চরিত্রে। নাটকটি প্রসঙ্গে ফারিন জানান, এটি একটি আবেগঘন গল্প। এক নবদম্পতির সুখের সংসার, হঠাৎ ঘটে যাওয়া একটি মৃত্যু এবং সেই ঘটনাকে ঘিরে তৈরি হওয়া নানা অনুভূতি ও টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে যাবে কাহিনি। ঈদের পর এই নাটকের মাধ্যমেই নতুন করে কাজ শুরু করছেন তিনি। তবে নাটকের ব্যস্ততার মাঝেও বড় পর্দার পরিকল্পনা নিয়ে ভাবছেন এই অভিনেত্রী। সম্প্রতি বেশ কয়েকটি সিনেমার চিত্রনাট্য তার হাতে এসেছে। যদিও এখনো কোনো সিনেমার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবুও ভালো গল্প ও শক্তিশালী চরিত্র পেলে চলতি বছরই সিনেমায় দেখা যেতে পারে তাকে। ফারিন জানান, তার প্রথম সিনেমা ‘ধ্যাততেরিকি’ মুক্তি পেয়েছিল প্রায় ৯ বছর আগে। তখন তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন। অল্প বয়স, পড়াশোনার চাপ এবং পারিবারিক অনিচ্ছার কারণে চলচ্চিত্রে নিয়মিত হওয়া সম্ভব হয়নি। ফলে অভিনয়ে বিরতি নিতে হয়েছিল তাকে। তিনি বলেন, ‘সিনেমায় কাজ করার ইচ্ছা কখনোই শেষ হয়ে যায়নি। তাই বিরতির পর ছোট পর্দায় কাজ করে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছি। এখন মনে হয়, যদি সিনেমায় ফিরি তাহলে সেটা যেন যথাযথভাবে হয়।’  অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সরব রয়েছেন ফারিন। সম্প্রতি একটি নতুন বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন, যা শিগগিরই প্রচারে আসবে। সব মিলিয়ে নাটক, বিজ্ঞাপন ও ওয়েব কনটেন্টে ব্যস্ত থাকলেও তার দৃষ্টি এখন বড় পর্দার দিকেও। ফলে শিগগিরই দর্শকরা তাকে নতুন কোনো সিনেমায় দেখতে পাবেন বলে আভাস দিয়েছেন এই অভিনেত্রী।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow