বড় ব্যবধানে ধানের শীষের প্রার্থী হারুন আর রশিদ বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুন আর রশিদ হারুন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি বড় ব্যবধানে জয়লাভ করে আসনটিতে বিএনপির শক্ত অবস্থান নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। মোট ১৯৯টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুন আর রশিদ হারুন ২ লাখ ৩৭ হাজার ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী সাইয়েদ জামিল পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু কলস প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৩৪৮ ভোট। জানা গেছে, নাসিরুল হক সাবু বিএনপির নেতা হলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। হারুন আর রশিদ হারুন বলেন, এই বিজয় শুধু আমার একার নয়, রাজবাড়ী-২ আসনের সর্বস্তরের মানুষের বিজয়। জনগণ তাদের ভোটের মাধ্যমে আমার ওপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করবো। তিনি আর

বড় ব্যবধানে ধানের শীষের প্রার্থী হারুন আর রশিদ বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুন আর রশিদ হারুন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি বড় ব্যবধানে জয়লাভ করে আসনটিতে বিএনপির শক্ত অবস্থান নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। মোট ১৯৯টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুন আর রশিদ হারুন ২ লাখ ৩৭ হাজার ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী সাইয়েদ জামিল পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু কলস প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৩৪৮ ভোট।

জানা গেছে, নাসিরুল হক সাবু বিএনপির নেতা হলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

হারুন আর রশিদ হারুন বলেন, এই বিজয় শুধু আমার একার নয়, রাজবাড়ী-২ আসনের সর্বস্তরের মানুষের বিজয়। জনগণ তাদের ভোটের মাধ্যমে আমার ওপর যে আস্থা রেখেছেন, তার মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করবো।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, এলাকার উন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাজবাড়ী-২ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৫ হাজার ৬০৯ জন, নারী ভোটার ২ লাখ ৭৪ হাজার ৭৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। এছাড়া এ আসনে নতুন ভোটার রয়েছেন ৩১ হাজার ৩৭৪ জন।

বড় ব্যবধানে এ বিজয়ের মাধ্যমে রাজবাড়ী-২ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow