বড় ভাইয়ের বারান্দায় মিললো ছোট ভাইয়ের মরদেহ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বড় ভাইয়ের ঘরের সামনের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৫৫)। তিনি ওই গ্রামের আবাল হোসেনের ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বড় ভাই আব্দুল ছালামের ঘরের বারান্দায় আবুল কালামকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পুলিশ জানিয়েছে, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এইচ এম কামাল/এএইচ/এএসএম

বড় ভাইয়ের বারান্দায় মিললো ছোট ভাইয়ের মরদেহ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বড় ভাইয়ের ঘরের সামনের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবুল কালাম (৫৫)। তিনি ওই গ্রামের আবাল হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বড় ভাই আব্দুল ছালামের ঘরের বারান্দায় আবুল কালামকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এইচ এম কামাল/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow