বড় সুখবর পেলেন বাবর
মাঠের ভেতরে ফর্মহীনতা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই মাঠের বাইরের এক গুরুত্বপূর্ণ আইনি লড়াইয়ে স্বস্তির খবর পেলেন বাবর আজম। দ্য নেশনের প্রতিবেদনে জানানো হয়েছে, লাহোর হাইকোর্ট বাবর আজমের বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত একটি মামলা বাতিল করে লিখিত আদেশ দিয়েছেন। একইসঙ্গে বাবরের করা রিট আবেদন গ্রহণ করেছে আদালত। মামলাটির সূত্রপাত হয় হামিজা মুখতার নামের এক নারীর অভিযোগ থেকে। অভিযোগে বলা হয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলার পর তা ভেঙে দেন বাবর এবং পরে তার বিরুদ্ধে জোরপূর্বক যৌন নির্যাতন ও আর্থিক শোষণের অভিযোগ আনা হয়। তবে লাহোর হাইকোর্টের বিচারপতি আসজাদ জাভেদ ঘারাল পরিচালিত শুনানিতে মামলার সব নথি ও উভয় পক্ষের বক্তব্য গভীরভাবে পর্যালোচনা করা হয়। আট পৃষ্ঠার লিখিত রায়ে আদালত স্পষ্টভাবে উল্লেখ করেন, বাবর আজমের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনো ভিত্তি পাওয়া যায়নি।
মাঠের ভেতরে ফর্মহীনতা নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই মাঠের বাইরের এক গুরুত্বপূর্ণ আইনি লড়াইয়ে স্বস্তির খবর পেলেন বাবর আজম।
দ্য নেশনের প্রতিবেদনে জানানো হয়েছে, লাহোর হাইকোর্ট বাবর আজমের বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত একটি মামলা বাতিল করে লিখিত আদেশ দিয়েছেন। একইসঙ্গে বাবরের করা রিট আবেদন গ্রহণ করেছে আদালত।
মামলাটির সূত্রপাত হয় হামিজা মুখতার নামের এক নারীর অভিযোগ থেকে। অভিযোগে বলা হয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলার পর তা ভেঙে দেন বাবর এবং পরে তার বিরুদ্ধে জোরপূর্বক যৌন নির্যাতন ও আর্থিক শোষণের অভিযোগ আনা হয়।
তবে লাহোর হাইকোর্টের বিচারপতি আসজাদ জাভেদ ঘারাল পরিচালিত শুনানিতে মামলার সব নথি ও উভয় পক্ষের বক্তব্য গভীরভাবে পর্যালোচনা করা হয়। আট পৃষ্ঠার লিখিত রায়ে আদালত স্পষ্টভাবে উল্লেখ করেন, বাবর আজমের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনো ভিত্তি পাওয়া যায়নি।
What's Your Reaction?