ভাইকে গ্রেপ্তারের পর যা বললেন রাজা চার্লস

সরকারি দায়িত্ব পালনকালে অসদাচরণের দায়ে ব্রিটেনের সাবেক প্রিন্স ও রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর রাজা তৃতীয় চার্লস বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে।’ তবে সন্ধ্যায় রাত ৭টার কিছু পর তাকে ছেড়ে দেয় পুলিশ। টেমস ভ্যালি পুলিশ জানায়, তাকে তদন্ত চলাকালীন শর্তহীনভাবে মুক্তি দেওয়া হয়েছে। নরফোকে স্যান্ড্রিংহাম এস্টেটে অ্যান্ড্রুর বাসভবনে তল্লাশি শেষ হয়েছে। তবে উইন্ডসরের বার্কশায়ারে অবস্থিত তার সাবেক ঠিকানা রয়্যাল লজে তল্লাশি চলমান রয়েছে। এর আগে, বৃহস্পতিবার সকালের দিকে দেশটির নরফোকের স্যান্ড্রিংহাম এলাকা থেকে সাবেক এই ব্রিটিশ প্রিন্সকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে গোপন নথি শেয়ার করেছিলেন। ‘আইন তার নিজস্ব গতিতে চলবে’ জানিয়ে ভাইয়ের বিষয়ে পুলিশের তদন্তকে নিঃশর্ত সমর্থন জানান রাজা চার্লস। এক বিবৃতিতে চার্লস বলেন, ‘এখন যা হবে তা হলো একটি পূর্ণাঙ্গ, ন্যায্য ও যথাযথ প্রক্রিয়া— যার মাধ্যমে বিষয়টি উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে সঠিকভাবে তদন্ত করা হবে। এ ক্ষেত্রে, যেমনটি আগ

ভাইকে গ্রেপ্তারের পর যা বললেন রাজা চার্লস

সরকারি দায়িত্ব পালনকালে অসদাচরণের দায়ে ব্রিটেনের সাবেক প্রিন্স ও রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পর রাজা তৃতীয় চার্লস বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে।’

তবে সন্ধ্যায় রাত ৭টার কিছু পর তাকে ছেড়ে দেয় পুলিশ। টেমস ভ্যালি পুলিশ জানায়, তাকে তদন্ত চলাকালীন শর্তহীনভাবে মুক্তি দেওয়া হয়েছে। নরফোকে স্যান্ড্রিংহাম এস্টেটে অ্যান্ড্রুর বাসভবনে তল্লাশি শেষ হয়েছে। তবে উইন্ডসরের বার্কশায়ারে অবস্থিত তার সাবেক ঠিকানা রয়্যাল লজে তল্লাশি চলমান রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সকালের দিকে দেশটির নরফোকের স্যান্ড্রিংহাম এলাকা থেকে সাবেক এই ব্রিটিশ প্রিন্সকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে গোপন নথি শেয়ার করেছিলেন।

‘আইন তার নিজস্ব গতিতে চলবে’ জানিয়ে ভাইয়ের বিষয়ে পুলিশের তদন্তকে নিঃশর্ত সমর্থন জানান রাজা চার্লস। এক বিবৃতিতে চার্লস বলেন, ‘এখন যা হবে তা হলো একটি পূর্ণাঙ্গ, ন্যায্য ও যথাযথ প্রক্রিয়া— যার মাধ্যমে বিষয়টি উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে সঠিকভাবে তদন্ত করা হবে। এ ক্ষেত্রে, যেমনটি আগে বলেছি, তারা আমাদের পূর্ণ ও আন্তরিক সমর্থন ও সহযোগিতা পাবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow